এশিয়া কাপ

নেপালকে সহজে হারিয়ে সুপার ফোরে ভারত

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৭

পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ভারতের। তবে নেপালের বিপক্ষে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি অনায়াসে জিতে সুপার ফোর নিশ্চিত করেছে এশিয়ার অন্যতম পরাশক্তিরা। তাদের বিপক্ষে প্রথবার মুখোমুখি হওয়া নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলতে নামা নেপাল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। পাকিস্তান এই গ্রুপ থেকে এরই মধ্যে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে।

পাল্লেকেলেতে শুরুতে ব্যাট করে নেপাল সব কটি উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছিল। তখনও নেপাল ইনিংসে হানা দিয়েছিল বৃষ্টি। তাতে এর প্রভাব পড়েনি যদিও। কিন্তু ভারতের ইনিংসে বৃষ্টি হানা দিলে ম্যাচের পরিধি কমে আসে ২৩ ওভারে। বৃষ্টি আইনে তখন ভারতের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫। তার পরেও এই লক্ষ্য ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে কোনও বাধা হতে পারেনি।  শুরুতে দুই ওপেনার রোহিত ও শুবমান গিলের অস্বস্তি দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে আসেন তারা। টি-টোয়েন্টি স্টাইলে খেলতে থাকেন দু’জন। বিশেষ করে রোহিত শর্মা ছিলেন বিধ্বংসী ভূমিকায়। গিল একটু ধীরে সুস্থেই ব্যাট করেছেন। রোহিত ৩৯ বলে ফিফটি স্পর্শ করেছেন। গিল ফিফটি স্পর্শ করেছেন ৪৭ বলে।  দুই ব্যাটারই নেপালের বোলারদের ছাতু বানিয়েছেন। বিস্ফোরক ওপেনিং জুটিতে ১৭ বল হাতে রেখেই ভারত জয় নিশ্চিত করেছে। রোহিত শর্মারা লক্ষ্য টপকেছে ২০.১ ওভারে। রোহিত ৫৯ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়। গিল ৬২ বলে অপরাজিত ছিলেন ৬৭ রানে। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়। 

শুরুতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ভারত-পাকিস্তান ম্যাচের উইকেটটিতেই এই ম্যাচ হয়েছে। বৃষ্টিতে নেপালের ইনিংসের শেষ দিকে ম্যাচ ঘণ্টাখানেকের জন্য বন্ধ থাকলেও ওভার কাটা যায়নি অবশ্য। তবে ভারতের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ব্যাটিংটা একেবারে খারাপ ছিল না তাদের। তার জন্য ভারতের বাজে ফিল্ডিংও দায়ী। প্রথম ৫ ওভারে ক্যাচ ছেড়েছেন শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি ও ইশান কিশান। তাতে দুই ওপেনার কুশল ভুর্টেল ও আসিফ শেখের ব্যাটিংটাই প্রভাব রেখেছে। উদ্বোধনী জুটিতে যোগ হয়েছে ৬৫ রান! এই দুই ওপেনারের বিদায়ের পর নিচের দিকে প্রতিরোধ গড়েন গুলশান ঝা, দীপেন্দ্র সিং এইরি ও সোমপাল কামি। তাদের অবদানেই স্কোর দুইশ ছাড়াতে অবদান রেখেছে। সব কটি উইকেট হারানো নেপাল শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে থামে ২৩০ রানে।

ওপেনার ভুর্টেল ৩৮ রানে ফিরেছেন। ফিফটি করে সর্বোচ্চ ৫৮ রানে ফিরেছেন আসিফ। তার ৯৭ বলের ইনিংসে ছিল ৮টি চার। সোমপাল ৫৬ বলে খেলেছেন ৪৮ রানের দায়িত্বশীল ইনিংস। গুলশান ও দীপেন্দ্র সিং যথাক্রমে ২৩ ও ২৯ রান করেছেন।

ভারতের হয়ে ৬১ রানে তিনটি উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। ৪০ রানে তিনটি নেন স্পিনার রবীন্দ্র জাদেজাও।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম