ফাইনালে চোখ রেখে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৭

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হয়েছিল। তবে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে গ্রুপে সবার আগেই সুপার ফোর নিশ্চিত করে তারা। বুধবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের প্রতিপক্ষ কেবল পাকিস্তানই নয়, লাহোরের তীব্র গরমও বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে ম্যাচের আগের দিন অনুশীলনও করেননি সাকিব আল হাসানরা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর হোটেলবন্দি হয়েই কাটিয়েছে পুরো দল। যদিও এটাকে সমস্যা হিসেবে দেখছেন না দলের পেসার তাসকিন আহমেদ। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘এই ব্রেকটা আসলে দেওয়াতে ভালো হয়েছে। কারণ আমাদের সামনে অনেক খেলা। সেকেন্ড রাউন্ডের তিনটা ম্যাচ, এর মধ্যে ট্রাভেলিং আছে সামনে হোম সিরিজ প্লাস বিশ্বকাপ। লম্বা সময় সামনে খেলা আছে। এজন্য আমাদের মানসিক ও শারীরিকভাবে বিশ্রামের দরকার আছে। এই ব্রেকে আমরা কিছু টিম বন্ডিং এক্টিভিটিস করেছি।’

পাকিস্তান ও তীব্র গরম ছাড়াও বাংলাদেশ দলে বড় ধাক্কা হয়ে এসেছে নাজমুল হোসেন শান্তর ইনজুরি। হ্যামস্ট্রিং চোটে পড়ে দেশের বিমান ধরতে হচ্ছে দুই ম্যাচে এশিয়া কাপের সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস খেলা শান্তকে। টপ অর্ডার এই ব্যাটারকে হারালেও বাংলাদেশ দলে স্বস্তির খবর লিটনের ফেরা। হুট করে আসা জ্বরের কারণে গ্রুপ পর্বের দুই ম্যাচে ছিলেন না উইকেটকিপার এই ব্যাটার। বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করার পরে পাকিস্তান এসেছেন লিটন। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাকে। 

এর বাইরে একটি পরিবর্তন আসতে পারে একাদশে। আফিফ হোসেনের বদলে দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। ব্যাটিং উইকেটে বাড়তি বোলিং অপশন থাকা যে কোনও অধিনায়কের জন্যই স্বস্তির।

এশিয়া কাপে অন্যতম ফেভারিট পাকিস্তান। তাদের বোলিং লাইনআপ শক্তিশালী। ব্যাটিং লাইনআপও হেলাফেলা করার মতো নয়। তাসকিন সেটি জানেন বলেই জানিয়ে রাখলেন লাহোরের ব্যাটিংবান্ধব উইকেটে যতটা কমে স্বাগতিকদের আটকে রাখা যায় সেই চেষ্টা করা, ‘নেক একুরেট বল করতে হয় ভেরিয়েশনের সঙ্গে। পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা। সহজ হবে না। কিন্তু আমাদের বিশ্বাস আছে যদি সেরা বোলিং করতে পারি, তাহলে অল্প রানের মধ্যে তাদের আটকে রাখতে পারবো।’

বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে খেলতে নামলেও বাংলাদেশের দৃষ্টিবহু দূরে। অন্তত তাসকিনের কথাতেই সেটি স্পষ্ট। এশিয়া কাপে বাংলাদেশ এর আগে তিনবার ফাইনাল খেলেছে। প্রতিবারই কান্নাভেজা চোখে বিদায় নিতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের। কাজটা মোটেও সহজ নয়। পাকিস্তান  বিশ্বের এখন এক নম্বর ওয়ানডে দল। ভারত বরাবরের মতো শক্তিধর। শ্রীলঙ্কা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতোই দল। তাই শিরোপার পথে পা বাড়াতে প্রতি স্তরেই কঠিন পরীক্ষা দিতে হবে। 

সেই পরীক্ষার প্রথম ধাপ শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে প্রথম ম্যাচতো বটেই, তাসকিনের চোখ ফাইনালে, ‘প্রথম লক্ষ্য থাকবে সেরা দুইয়ে থাকার। ওই জায়গায় থাকলে আমরা ফাইনাল খেলতে পারবো। সুতরাং লক্ষ্য এখন এটিই। সেই লক্ষ্যে পাকিস্তানকে হারাতে পারলে আমরা এক ধাপ এগিয়ে যাব।’

তবে পাকিস্তানের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না। বাবর আজম, ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ানরা রয়েছেন দুর্দান্ত ফর্মে। পেস আক্রমণে থাকবেন নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফ। স্পিন আক্রমণে থাকছেন শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। সবমিলিয়ে ম্যাচের আগের দিন শক্তিশালী দল ঘোষণা করে বাংলাদেশের অনেকটাই চাপে রাখার চেষ্টায় বাবর আজমের দল।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের