নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২

সর্বশেষ ২০১১ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দলকে টপকে শ্রীলঙ্কার সঙ্গে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। পঞ্চম বিশ্বকাপ খেলার রোমাঞ্চে ঘোষণা করেছ ১৫ সদস্যের দল। বাছাই মিস করলেও বিশ্বকাপ দলে ফিরেছেন কলিন অ্যাকারম্যান, পল ফন মিকারেন ও রোলফ ফন ডার মারউই।

১৫ সদস্যের দলে চমক হিসেবে রয়েছেন আগামী সপ্তাহে ৩৫- এ পা দিতে যাওয়া ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলে খেলা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। অসাধারণ ফিল্ডিংয়ে তিনি প্রথমবার আলোচনায় আসেন ২০০৮ যুব বিশ্বকাপে। যার এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। 

বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাইকেল লেভিট, ভিভিয়ান কিংমা এবং ক্লেয়টন ফ্লয়েড। রিজার্ভ হিসেবে যাবেন নোয়া ক্রোয়েস ও কাইল ক্লেয়িন। ইনজুরির কারণে বামহাতি পেসার ফ্রেড ক্লাসেনের জায়গা হয়নি।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলে ব্যারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লেয়িন, বাস ডি লিড, পল ফন মিকারেন, রোলফ ফন ডার মারউই, তেজা নিদামানারু, ম্যাক্স ও'ডাউড, বিক্রম সিং, সাকিব জুলফিকার।

ট্রাভেলিং রিজার্ভস- নোয়া ক্রোয়েস ও কাইল ক্লেয়িন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম