ভারতের বিপক্ষে একাদশ চূড়ান্ত করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:১২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:১২

ভারত ও পাকিস্তানের মহারণ হচ্ছে আরেকবার। এশিয়া কাপের সুপার কাপে রবিবার কলম্বোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে নামছে পাকিস্তান। বরাবরের মতো ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেছে তারা।

বাংলাদেশকে হারানো দল নিয়েই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার মানে স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের ফেরা হচ্ছে না। গত ম্যাচে খেলা ফাস্ট বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ জায়গা ধরে রাখলেন।

প্রত্যাশিতভাবে পেসত্রয়ী শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর ওপর আস্থা রাখছেন বাবর আজম।

গ্রুপের ম্যাচে প্রথমবারের দেখায় ভারতকে ২৬৬ রানে থামিয়েছিল পাকিস্তান। কিন্তু বৃষ্টির কারণে তারা ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি থেকে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম