বৃষ্টিতে ভারত-পাকিস্তানের ম্যাচ ভেসে গেলে কী হবে?

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৬

এই তো কদিন আগের কথা। ক্যান্ডিতে ভারত ও পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছিল। ভক্তদের উত্তেজনায় জল ঢেলে বৃষ্টির জয় হয়েছিল। কলম্বোতে দুই দলের সুপার ফোরের ম্যাচেরও একই দশা! আগে ব্যাটিংয়ে নেমে ভারতের দাপুটে শুরুতে নাক গলিয়েছে বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টা ধরে মাঠ কাভারে ঢাকা। এই ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে এবং ভারত-পাকিস্তানের লড়াইয়ের গুরুত্ব বিবেচনায় রাখা হয়েছে রিজার্ভ ডে। সুপার ফোরে শুধু এই ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে। রবিবারে ম্যাচে আর মাঠে না নামা সম্ভব হলে সোমবার শুরু হবে খেলা, কোনও ওভার কাটছাঁট না করেই। তবে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা, ২০ ওভারের হলেও ম্যাচ শেষ করার পরিকল্পনা। সেক্ষেত্রে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করা ভারত যদি আর ব্যাটিং না করে, পাকিস্তানকে ২০ ওভারে করতে হবে ১৮১ রান।

আর কোনোভাবেই আজ খেলা না হলে আগামীকাল ২৪.১ ওভার থেকেই খেলা শুরু হবে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও শুবমান গিলের ১২১ রানের জুটিতে দারুণ শুরু করে ভারত। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। ৫৬ রানে থামেন রোহিত, শুবমানের ব্যাটে আসে ৫৮ রান। বিরাট কোহলি ৮ ও লোকেশ রাহুল ১৭ রানে অপরাজিত আছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম