‘বৃষ্টি বাঁচিয়ে দিলো পাকিস্তানকে’

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪১

টসে হেরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। গ্রুপ পর্বের মতো দুর্দান্ত বোলিংয়ের পুনরাবৃত্তি করতে পারেনি তারা। বরং ভারত আগ্রাসী শুরু করে। তারপর অঝোরে নামা বৃষ্টিতে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মতে, বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে বাবরদের।

রোহিত শর্মা ও শুবমান গিল দুজনেই হাফ সেঞ্চুরি করে শতাধিক রানের জুটি গড়েন। ১৭তম ওভারে তাদের জুটি ভেঙে দেন শাদাব খান। বিনা উইকেটে ১২১ রান করা ভারত ১২৩ রানে ২ উইকেট হারায়। রোহিতের বিদায়ের পরের ওভারে থামেন শুবমান। ২৫তম ওভারের প্রথম বলের পর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেটে ১৪৭ রান করে ভারত।

সোমবার রিজার্ভ ডের দিনে কী হয় সেটা দেখার অপেক্ষায় শোয়েব। তিনি দাবি করলেন, বাজে শুরুর পর বৃষ্টি রক্ষা করেছে পাকিস্তানকে।

বাবরের বোলিং নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শোয়েব বলেন, ‘ম্যাচ দেখতে এসেছিলাম, আমরা সবাই অপেক্ষা করছি। ভারতীয় ও পাকিস্তান ভক্তরাও। বৃষ্টি আমাদের বাঁচালো, ওই দিন বৃষ্টি ভারতকে বাঁচিয়েছিল। কিন্তু আজ আমাদের বৃষ্টি রক্ষা করলো।’

গ্রুপ পর্বে আগের ম্যাচে ভারতকে ২৬৬ রানে বেঁধে দেয় পাকিস্তান। কিন্তু বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামা হয়নি বাবরদের। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক