ভারতের কাছে হারের পরের দিন আইসিসির স্বীকৃতি পেলেন বাবর

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৩

ভারতের কাছে পাকিস্তানের রেকর্ড ব্যবধানে হারের পর দিন ব্যক্তিগত স্বীকৃতি পেলেন বাবর আজম। আগস্টে অসাধারণ পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার।

এনিয়ে তৃতীয়বার মাসসেরা খেলোয়াড় হলেন বাবর। সতীর্থ শাদাব খান ও ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার নিকোলাস পুরানের সঙ্গে লড়াইয়ে বিজয়ী হলেন ২৮ বছর বয়সী ব্যাটার।

এই পুরস্কার পেয়ে আনন্দিত বাবর, ‘আগস্টের আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ায় আমি আনন্দিত। আমার দলের জন্য গত মাস ছিল অসাধাণ, আমিও দলের জন্য কিছু দারুণ পারফরম্যান্স করেছি। দীর্ঘসময় পর পাকিস্তানে এশিয়া কাপ ফিরেছিল, মুলতান ও লাহোরের ক্রিকেটপাগল দর্শকদের সামনে খেলতে পারা দারুণ ছিল। আর মুলতানে আমার মানুষদের সামনে দেড়শর বেশি রান করায় আনন্দটা ছিল দ্বিগুণ।’

গত মাসে শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে শুরুটা ভালো ছিল না বাবরের। ডাক মারেন। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ান তিনি। অদম্য ব্যাটিংয়ে টানা দুটি ফিফটি হাঁকান। ইমাম উল হককে নিয়ে পাকিস্তান অধিনায়ক ১১৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটি জেতে পাকিস্তান। রান তাড়ায় ৫৩ রান করেন তিনি। ইমামের ৯১ রান ছিল উল্লেখযোগ্য। এক বল ও এক উইকেট হাতে রেখে জেতে তারা। পরের ম্যাচে ৬০ রানের আরেকটি ঝকঝকে ইনিংস খেলেন বাবর। ৮ উইকেটে ২৬৮ রান তোলার পর পাকিস্তানের বোলাররা ৫৯ রানে জিতে আফগানদের ৩-০ তে হোয়াইটওয়াশ করে।

এশিয়া কাপে নেপালের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন বাবর। ১৩১ বলে ১৫১ রান করেন তিনি। ওই ইনিংস খেলার পথে দ্রুততম ১৯ ওয়ানডে সেঞ্চুরির কীর্তি গড়েন।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের