শ্রীলঙ্কা জিতলে কতটুকু লাভ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৯

আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত ভারতের। কিন্তু শ্রীলঙ্কা তাদের মাত্র ২১৩ রানে অলআউট করে দেওয়ায় ভারতের পরাজয়ে জমে উঠতে পারে কাগজ-কলমের হিসাব।

আজ ভারতকে হারাতে পারলে লঙ্কানদের ফাইনাল নিশ্চিত হবে না। কারণ বাকি ম্যাচের ফলাফলও বিবেচনায় নিতে হবে। কিন্তু আজ লঙ্কানদের জয় বাংলাদেশকে একটা সুযোগ তৈরি করে দেবে। সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য থাকছে। ভারতের বিপক্ষে বাংলাদেশকে বিশাল ব্যবধানে জিততে হবে। আবার পাকিস্তানকে অবশ্যই লঙ্কানদের কাছে হারতে হবে। তাছাড়া রান রেটের বিষয়টিও তখন মাথায় রাখতে হবে। 

তবে আজ যদি ভারত জিতেই যায় তখন ফাইনালে চলে যাবে রোহিত শর্মারা। তাহলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যতটুকু সম্ভাবনা আছে সেটা পুরোপুরি মিলিয়ে যাবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দল ভারতের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে। বৃহস্পতিবারের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে তখন এই দুই দলের মধ্যে শ্রেয়তর রানরেটের হিসাবে এগিয়ে থাকা দল ফাইনালে নাম লেখাবে। এই মুহূর্তে শ্রীলঙ্কা শ্রেয়তর অবস্থান আছে।   

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা খারাপ ছিল না ভারতীয়দের। দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল মিলে ৮০ রান যোগ করেছেন। ওপেনিং জুটি ভাঙতেই ছন্দপতন ঘটে বিরাটদের। লঙ্কান স্পিনারদের সামনে পুরোপুরি খেই হারায় ভারতের ইনিংস। গিলের পর মাত্র ৩ রানে আউট হয়েছেন কোহলি।

এমন ম্যাচে সর্বোচ্চ ৫৩ রান বলতে অধিনায়ক রোহিত শর্মার। ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেছেন। তাতে ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। এই মাইলফলকে তিনি দ্বিতীয় দ্রুততম। লেগেছে ২৪১ ইনিংস। ২০৫ ইনিংসে শীর্ষে বিরাট কোহলি।

৯১ রানে রোহিতের বিদায়ে তৃতীয় উইকেট পতন হলে ইনিংস মেরামতে আশার সঞ্চার করেছিলেন ইশান কিশান ও লোকেশ রাহুল।

দলীয় ১৫৪ রানে রাহুল (৩৯) ও ১৭০ রানে ইশান (৩৩) আউট হতেই আবার ছন্দপতন ঘটে ইনিংসে। বাকিরা লঙ্কান স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি। শেষ দিকে বৃষ্টি হানা দেওয়ার আগে ভারতের স্কোর ছিল ১৮৬ রানে ৯ উইকেট! তার পর খেলা শুরু হলে অক্ষর প্যাটেলের ব্যক্তিগত ২৬ রান স্কোরটাকে দুইশ ছাড়াতে অবদান রাখে। 

শেষ উইকেটে রাহুল-সিরাজ মিলে ২৭ রান যোগ করেছেন। ৪৯.১ ওভারে অক্ষর আউট হলে শেষ হয় ভারতের ইনিংস। তাতে ভারতীয় দল এবারই প্রথম স্পিনারদের কাছে সবকটি উইকেট হারিয়েছে। ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন বামহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। ১৮ রানে ৪টি নেন অফস্পিনার চারিথ আসালাঙ্কা। ৪১ রানে একটি নিয়েছেন অফস্পিনার মাহিশ থিকশানা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম