বিশ্বকাপের ভাবনাতে মাহমুদউল্লাহ আছেন কিনা সেটি নিয়ে সংশয় থাকলেও একটি বিষয় অনেকটাই নিশ্চিত—এই অলরাউন্ডার থাকছেন ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। তার আগে দারুণ একটি সুযোগ পেয়েছেন তিনি। চট্টগ্রামে এশিয়ান গেমস স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের সিরিজটি খেলার সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ। যদিও বড় ইনিংস খেলতে পারেননি এই ব্যাটার।
আগে ব্যাটিং করে নির্ধারিত ৪৬ ওভারে ৬ উইকেটে ২৭২ রান তোলে এশিয়ান গেমস স্কোয়াড। সেই লক্ষ্য ১৬ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে বাংলাদেশ টাইগার্স। তার দল জিতলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ। চারে নম্বরে নেমে ৩৯ বলে দুই চারে ২৬ রানের ইনিংস খেলেন তিনি। আলোচনায় থাকা আরেক ক্রিকেটার সৌম্য সরকার ওপেনিংয়ে নেমে খেলেছেন ৪৬ বলে চারটি করে চার-ছক্কায় ৪০ রানের ইনিংস। বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৭৬ রান এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে। তিনে নেমে এই বাঁহাতি ব্যাটার ৯ চার ও এক ছক্কায় এই রান করেছেন।
এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ৮৪ রান করে করেছেন জাকির হাসান ও শাহাদাত হোসেন দীপু।









