ফার্গুসনের নেতৃত্বে বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৯

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এখনও চোট থেকে সেরে ওঠার লড়াই করছেন। সদ্য ইংল্যান্ড সিরিজ শেষ করা ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামকেও বিশ্রাম দেওয়া হলো। বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার লকি ফার্গুসন। 

ইংল্যান্ড সিরিজে ডানহাতে বুড়ো আঙুলের হাড় ভেঙে ফেলায় টিম সাউদিকেও পাচ্ছে না নিউ জিল্যান্ড। বিশ্বকাপ সামনে রেখে পূর্ণ ফিটনেস পাওয়ার লড়াইয়ে নামতে হচ্ছে তাকে।

বিশ্বকাপ দলের বাইরে থাকা চ্যাড বাওয়েস, টম ব্লান্ডেল, ডেন ক্লিভার, ব্লেয়ার টিকনার, কোল ম্যাককনচি ,অ্যাডাম মিলনে ও হেনরি নিকলসকে দলে নেওয়া হয়েছে। স্কোয়াডে আনক্যাপড খেলোয়াড়ও আছেন, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। নিয়মিত খেলোয়াড় ট্রেন্ট বোল্ট, ল্যাথাম, ম্যাট হেনরি ও জেমস নিশামকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এই সফরে প্রধান কোচ গ্যারি স্টিডকেও পাচ্ছে না নিউ জিল্যান্ড। ব্যাটিং কোচ লুক রনকি প্রধান কোচের দায়িত্ব নেবেন। 

নিউ জিল্যান্ডের স্কোয়াড: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বাওয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক