বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৪ সেপ্টেম্বর, ঢাকার মালিকানায় বদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরুর দিন-তারিখ এখনও ঠিক হয়নি। তবে আগামী জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা বিপিএল। সূচি এখনও চূড়ান্ত না হলেও শনিবার রাতে বিপিএলের প্লেয়ার ড্রাফটের তারিখ ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের  প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলের প্রতি আসর শুরুর আগেই দলগুলোর মালিকানা পরিবর্তন যেন নিয়মিত ঘটনা। দশম আসরে এসে যুক্ত হয়েছে নতুন দল। মূলত একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলে দলের নাম পরিবর্তন হয়েছে। আগের আসরের একটি ফ্র্যাঞ্চাইজিও বদলে গেছে। ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি গত আসরে ছিল রুপা গ্রুপের অধীনে। এবার সেটি ‘নিউটেক্স’ গ্রুপের মালিকানায় থাকবে। নামও বদলে ঢাকা ডমিনেটরস থেকে হয়ে গেছে দুর্দান্ত ঢাকা।

এর বাইরে বাকি দলগুলো থাকছে আগের মতোই- রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মোট সাত দল নিয়ে হবে এবারের বিপিএল।

প্লেয়ার্স ড্রাফটের আগে তিনজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো। এর সঙ্গে সুযোগ থাকছে বিদেশি ক্রিকেটারদের ড্রাফটের বাইরে থেকে নেওয়ার। ইতোমধ্যে বেশ কিছু ক্রিকেটারকে নিশ্চিতও করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম