ম্যাচসেরার পুরস্কারের টাকা নিলেন না সিরাজ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৭ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৭

শ্রীলঙ্কায় এশিয়া কাপের প্রতিটি ম্যাচে বৃষ্টি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। পাল্লেকেলে ও কলম্বোতে মাঠকর্মীদের নিরলস প্রচেষ্টায় ধারণার চেয়েও বেশি খেলা সম্ভব হয়েছে। চ্যাম্পিয়ন ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি টুর্নামেন্টের বিভিন্ন সময়ে মাঠকর্মীদের কাজের স্বীকৃতি জানিয়েছে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে। মোহাম্মদ সিরাজ একধাপ এগিয়ে। ফাইনাল শেষে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারের টাকা মাঠকর্মীদের উপহার দিলেন।

২১.৩ ওভারেই শেষ হয়েছে দুই ইনিংসের খেলা। শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করেছে ভারত। ১৫.২ ওভারে তাদের গুটিয়ে দিতে সিরাজ ২১ রান খরচায় নেন ৬ উইকেট। প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন তিনি। কিন্তু তার পুরস্কার ৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা সোয়া লাখ টাকা।

ভারতীয় এই পেসারের মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির আনাগোনার মধ্যে খেলা সম্ভব হয়েছে। তাই তাদেরকেই কৃতিত্ব দিলেন এবং পুরস্কারের অর্থ তুলে দিলেন এই নেপথ্য নায়কদের হাতে। সিরাজ বলেন, ‘নগদ অর্থ পুরস্কার (৫ হাজার মার্কিন ডলার) মাঠকর্মীদের দিতে চাই। এই পুরস্কার পুরোপুরি তাদের প্রাপ্য। তারা না থাকলে তো এই প্রতিযোগিতাই আয়োজন করা যেতো না।’

ফাইনালের দিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলও মাঠকর্মীদের জন্য ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। 

শ্রীলঙ্কায় বৃষ্টিবিঘ্নিত এশিয়া কাপে কেবল একটি ম্যাচই ফলহীন ছিল, ভারত ও পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ। সুপার ফোরে দুই দলের ম্যাচ নির্ধারিত দিনে শেষ করতে না পারায় রিজার্ভ ডেতে গড়ায়। এছাড়া ভারত বনাম নেপাল এবং পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়। ফাইনালেও বৃষ্টি বাধা দিয়েছিল টসের পরপর। তাতে করে খেলা শুরু হতে ১০ মিনিট দেরি হয়েছিল।

/এফএইচএম/
সম্পর্কিত
শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের ২৫ বছরের পথচলার ইতি, তবে... 
সর্বশেষ খবর
শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়
শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়
প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবারও ‘দাম বাড়াতে’ শুনানি
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবারও ‘দাম বাড়াতে’ শুনানি
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন