এশিয়ান গেমস

মঙ্গোলিয়া ১৫ রানে অলআউট হলেও যে কারণে কোচ গর্বিত

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৪
audio

যোদ্ধা জাতি হিসেবেই পৃথিবীতে বিখ্যাত মঙ্গোলিয়া। তবে ক্রিকেট মাঠে তাদের অসহায় আত্মসমর্পণ দেখলো বিশ্ব। মঙ্গলবার এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে ইন্দোনেশিয়ার কাছে ১৫ রানে অলআউট হয়ে কান্নায় ভেঙে পড়লেন মঙ্গোলিয়ার নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা।

শনিবার আনুষ্ঠানিকভাবে চীনের হাংজু শহরে পর্দা উঠবে এশিয়ান গেমসের। কিন্তু ক্রিকেট, ভলিবল, বিচ ভলিবল ও ফুটবল ইভেন্ট শুরু হয়েছে আগেভাগে।

মঙ্গোলিয়ার নারীরা আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামে। ইন্দোনেশিয়ার দাপটে তারা চাপা পড়ে। টি-টোয়েন্টির প্রাথমিক রাউন্ডের ম্যাচে চার উইকেটে ১৮৭ রান করে ইন্দোনেশিয়া, যার মধ্যে ৪৯টি ছিল এক্সট্রা। মঙ্গোলিয়ান বোলাররা ৩৮টি ওয়াইড দেন। জবাবে ১০ ওভারে ১৫ রানে অলআউট মঙ্গোলিয়া।

মঙ্গোলিয়ার কোচ ডেভিড তালাল্লা বলেন, ‘এই তরুণ দল নিয়ে আমি গর্বিত।’ দলের গড় বয়স মাত্র ১৯, ক্রিকেটে তাদের সম্পদ ও অভিজ্ঞতাও সীমিত।

দলের অর্ধেকেরও বেশি খেলোয়াড় কখনও মঙ্গোলিয়ার বাইরে যায়নি। ঘাসের উইকেটে এবারই প্রথম ক্রিকেট খেলেছে তারা। ঘরে তারা কৃত্রিম পিচে খেলে অভ্যস্ত।

মঙ্গোলিয়ার কিট সেকেন্ড হ্যান্ড, তাও অস্ট্রেলিয়া থেকে আনা। তারা চারটি ব্যাট পেয়েছে ফরাসি অ্যাম্বাসেডরের ইংলিশ ও ক্রিকেট পাগল স্ত্রীর কাছ থেকে। কোচ তালাল্লাও টাকাপয়সা নেন না।

মঙ্গোলিয়া কোচ বলেছেন, ‘আমি জানি আমরা মাত্র ১৫ রানে অলআউট হলাম। কিন্তু আমাদের মেয়েদের কেউই দুই বছরের বেশি সময় খেলেনি এবং ক্রিকেট কতটা টেকনিক্যাল খেলা, জানি আমরা।’

তিনি আরও বলেন, ‘আমরা কেবল ১২ জনের স্কোয়াড পেয়েছি, সেটা নিয়েই এসেছি। কেউ কি ভাবতে পারে, মঙ্গোলিয়ায় ক্রিকেট হয়? এমনকিও আমিও, আমি এখানে কাজ করছি পাঁচ সপ্তাহ ধরে। হাই পারফরম্যান্স কোচ হিসেবে। কিন্তু ছয় মাস আগে আমিও জানতাম না তারা মঙ্গোলিয়ায় ক্রিকেট খেলে। আমি তো মনে করি বিশ্বের বেশিরভাগই সেটা জানে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের