বৃষ্টি মাথায় নিয়ে বিশ্বকাপ দল চূড়ান্তের সিরিজ শুরু

রবিউল ইসলাম
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। মিরপুরে এই সিরিজের গুরুত্ব সেই অর্থে খুব একটা নেই। মূল স্কোয়াডের বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মূলত এই সিরিজকে দেখা হচ্ছে ‘মূল্যায়নের’ সিরিজ হিসেবে। এখানে ভালো করা বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হবে বিশ্বকাপের স্কোয়াডে। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে, সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস। 

বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশ এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। কোন ১৫ জনকে নিয়ে ভারতে যাবে সেটা নিয়েই দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। অবশ্য বেশিরভাগ জায়গা চূড়ান্তই, কিছু জায়গায় আছে প্রশ্ন। সেই উত্তর পাওয়ার মিশনও তিন ম্যাচের এই সিরিজ। বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে  বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। সাকিবের বদলে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। 

এছাড়া এশিয়া কাপের দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন নিউজিল্যান্ড সিরিজে। মূলত আসন্ন বিশ্বকাপের দল চূড়ান্ত করতেই কয়েকজন ক্রিকেটারকে বাজিয়ে দেখার পরিকল্পনা এই সিরিজে। তাদের মধ্যে অন্যতম মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ ও শেখ মেহেদী হাসান। এদের পারফরম্যান্সের দিকে পাখির চোখ তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট।

এছাড়া তামিমের দিকেও চোখ থাকবে। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারেননি বাঁহাতি এই ওপেনার। একই কারণে গত চার বছর ধরে পালন করা অধিনায়কত্বের দায়িত্বও ছেড়ে দেন তামিম। এই মুহূর্তে ভালো অবস্থানে আছেন তিনি। তবে এখনও কোনও ম্যাচ খেলেননি বলেই স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ব্যথা ছাড়া খেলতে পারলে নিশ্চিতভাবেই বিশ্বকাপে দলের সঙ্গী হবেন বাংলাদেশের সেরা এই ওপেনার।  

মূল একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ‘মূল্যায়নের’ সিরিজ হলেও অধিনায়ক লিটনের মূল লক্ষ্য ম্যাচ জেতা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়ে গেছেন লিটন, ‘আমি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে, দিনটা তার হবে, সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’

এশিয়া কাপে খেলে দেশে ফেরার পর পুরো দল একসাথে অনুশীলনের সুযোগ পাননি। বুধবার ছিল সেই সুযোগ। কিন্তু বৃষ্টির কারণে অনেকটা অনুশীলন ছাড়াই মাঠে নামতে হচ্ছে ক্রিকেটারদের। যদিও খেলেয়াড়রা বেশিরভাগই খেলা কিংবা অনুশীলনের মধ্যেই ছিলেন। স্কিল অনুশীলন করতে না পারলেও মানসিক প্রস্তুতি ঠিকই নিয়েছে বলে জানালেন লিটন, ‘অনুশীলন করার তো সুযোগ নেই। যা করার মানসিকভাবে করা লাগছে, মাইন্ড গেম খেলা লাগছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। ট্যাকটিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছু দিন অনুশীলন করতে পারিনি।’

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বরাবরই দারুণ প্রভাব বিস্তারকারী দল বাংলাদেশ। অতীত পরিসংখ্যান তেমনটাই সাক্ষ্য দিচ্ছে। ২০১০ ও ২০১৩ সালে দেশের মাটিতে ওয়ানডেতে দুইবার কিউইদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে ৩৮ বার। যেখানে বাংলাদেশ জিতেছে ১০ বার এবং নিউজিল্যান্ড ২৮ বার।

এবার অবশ্য খালি হাতে ফিরতে চায় না নিউজিল্যান্ড। আগের দুইবার হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ড এবার বাংলাদেশের কন্ডিশন জয় করতে প্রস্তুতি নিয়েই এসেছে। অধিনায়ক লকি ফার্গুসন জানালেন সেই কথাই, ‘কন্ডিশন আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশের থেকে নয় অবশ্যই। বাংলাদেশ প্রবল শক্তিশালী। আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেই এসেছি। ওদের মূল দল নেই। তবে শক্তিশালী দল কিন্তু রয়েছে। যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছি আমরা। আশা করছি, যখন সময় আসবে সেরাটা দিতে পারবো।’

বাংলাদেশের মতো নিউজিল্যান্ড মূল ক্রিকেটারদের আনেনি। তবে বোলিং আক্রমণে ফার্গুসন, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ব্লেয়ার টিকনারদের নিয়ে গড়া পেস আক্রমণ একদম নির্বিষ হওয়ার কথা না। কিউই বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের তামিম-লিটন-এনামুলরা কেমন করে সেটিই দেখার! 

যদিও বিশ্বকাপ দল চূড়ান্তের সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কায় আছে। আজ ঢাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৬ শতাংশ, রাতে ৪০ শতাংশের মতো। সব মিলিয়ে তাই বৃষ্টির শঙ্কায় পড়তে পারে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী