মাত্র দুই মাস না যেতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন মোহাম্মদ হাফিজ।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাফিজ। গতকাল বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি জাকা আশরাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও পাকিস্তান ক্রিকেটকে শুভকামনা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
হাফিজ লিখেছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি সম্মানিত সদস্য হিসেবে ছিলাম। আমি জাকা আশরাফকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। পাকিস্তান ক্রিকেটের জন্য সবসময় শুভকামনা। পাকিস্তান জিন্দাবাদ।’
পিসিবি গত মাসে হাই প্রোফাইল ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করেছিল মিসবাহ উল হককে। সেখানে হাফিজের সঙ্গে ইনজামাম উল হকও ছিলেন। পরে ইনজাাম পাকিস্তানের প্রধান নির্বাচক হন।









