অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ইনিংস শেষ হতেই নির্ধারণ হয়ে যায়, কে জিততে যাচ্ছে এই ম্যাচ! ৪০০ রানের লক্ষ্য দেওয়ার পর ভারত তাদের জয়ের আনুষ্ঠানিকতা শেষ করলো অজিদের ২১৭ রানের গুটিয়ে দিয়ে। বৃষ্টি বাধায় ডাকওয়ার্থ লুইস মেথডে ৯৯ রানের বড় জয় পেয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ শেষেই তিন ওয়ানডের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে তারা।

শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরির সঙ্গে লোকেশ রাহুল ও সূর্যকুমারের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৯৯ রান করে ভারত। টসে জিতে ফিল্ডিং নেওয়া অস্ট্রেলিয়া কঠিন লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণার জোড়া আঘাতে চাপে পড়ে।

৯ রানের মধ্যে ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথকে পরপর দুই বলে ফেরান প্রসিদ্ধ। ৯ ওভারের খেলা শেষে দ্বিতীয় দফায় নামে বৃষ্টি। ঘণ্টাখানেক পর ম্যাচের দৈর্ঘ্য কমে যায়। ৩৩ ওভারে অজিদের লক্ষ্য দাঁড়ায় ৩১৭ রান। বিরতির পর ২ উইকেটে ৫৬ রানে খেলতে নামে সফরকারীরা।

দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে নড়বড়ে হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। একপ্রকার ধস নামে। ১৪০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে জশ হ্যাজেলউড ও শন অ্যাবটের শেষ লড়াই ভারতের অপেক্ষা বাড়ায়। নবম উইকেটে দুজনে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৭৭ রানের জুটি গড়েন।

হ্যাজেলউডকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন মোহাম্মদ শামি। পরের ওভারে ইনিংস সেরা ৫৪ রান করা অ্যাবটকে আউট করে ভারতের জয় নিশ্চিত করেন। ২৮.২ ওভারে ২১৭ রানে অলআউট হয় সফরকারীরা।

জাদেজা ও অশ্বিন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস।

অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারত বুধবার মাঠে নামবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম