ভিসা জটিলতার অবসান, ভারত যাওয়ার অনুমতি পেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পাকিস্তান দল চেয়েছিল, দুবাইয়ে জাতীয় দলের সবাই একত্রিত হয়ে কিছুদিন কাটাবে। খেলোয়াড়দের মধ্যে বন্ধন শক্ত করতে এই পরিকল্পনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু ভারত ভিসার অনুমোদন না দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে বিমানে চড়ার মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের আগে ভারতীয় সরকার পাকিস্তানের বিশ্বকাপ দলকে ভিসা দিলো।

বুধবার দুবাই হয়ে হায়দরাবাদে পৌঁছাবে পাকিস্তান দল। সেখানে ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাবর আজমরা। তাদের ভিসা দেওয়ার কথা নিশ্চিত করেছে আইসিসি। পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে খেলোয়াড়দের পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে। 

ভিসা দিতে দেরি করায় পিসিবি লিখিতভাবে আইসিসির কাছে তাদের অসন্তোষের কথা জানায়। এর কয়েক ঘণ্টা পর সোমবার রাতের দিকে জটিলতার অবসান হয়।

ভারতীয় সরকারের একজন মুখপাত্র জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘সরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার জন্য নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে।’

আইসিসির আমন্ত্রণপত্র পাওয়ার পর আগস্টের শেষ দিক থেকে ভিসা পাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে পিসিবি। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে সেটা জমা দিয়ে ভিসার আবেদন করে বোর্ড। তবে পাকিস্তান দল এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় থাকায় তাদের পাসপোর্ট জমা দিতে পারেনি। সেজন্য ওই আবেদন বাতিল করা হয়েছিল। পরে এশিয়া কাপ থেকে স্কোয়াড ফেরার পর ১৯ সেপ্টেম্বর আরেক দফা ভিসার আবেদন করে বোর্ড। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম