বিশ্বকাপ দল

হাসারাঙ্গা বাদ, ঠিকশানাকে নিয়ে ভারতে যাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৯

শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। ইনজুরির সঙ্গে লড়াই করা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাইরে রাখলেও মাহিশ ঠিকশানাকে ১৫ জনের স্কোয়াডে জায়গা দিয়েছে তারা।

অবশ্য হাসারাঙ্গা পুরোপুরি ফিট হলে বিশ্বকাপের কোনও একটা সময় তাকে ফেরানো হতে পারে। গত ১৯ আগস্ট এলপিএলে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান বি লাভ ক্যান্ডির তারকা। ফাইনালে তাকে  ছাড়াই খেলে চ্যাম্পিয়ন হয় দল। শেষ সময় পর্যন্ত তার অপেক্ষায় ছিলেন নির্বাচকরা। কিন্তু অবস্থা সন্তোষজনক নয় বলে বাদ রাখা হয়েছে এই স্পিনিং অলরাউন্ডারকে।

হাসারাঙ্গা ছিটকে গেলেও শ্রীলঙ্কাকে উজ্জীবিত করেছে দুই পেসারের ফেরা। এশিয়া কাপে না খেলা দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা বিশ্বকাপ দলে ফিরেছেন। কাঁধের চোটের কারণে বাদ পড়েছেন দুষ্মন্ত চামিরা।

এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে ব্যাটিংয়ে ভরাডুবির কারণে দাসুন শানাকার নেতৃত্ব নিয়ে সংশয় ছিল। তবে তার অধিনায়কত্বে বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস সহঅধিনায়ক। জায়গা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুজের। চামিকা করুণারত্নেকে রাখা হয়েছে ট্র্যাভেল রিজার্ভ হিসেবে।

আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহঅধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মাহিশ ঠিকশানা, দুনিশ ভেল্লালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।

রিজার্ভ- চামিকা করুণারত্নে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম