‘আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৯

১২ মিনিটের ভিডিও বার্তার পুরো সময়টায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেও শেষ মিনিটে এসে আবেগ ধরে রাখতে পারেননি বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপকে কেন্দ্র করে স্বপ্নের পসরা সাজিয়েছিলেন তিনি। ২০২১ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছিলেন। তার নেতৃত্বে ওয়ানডে সুপার লিগে তিন নম্বরে থেকে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। সেই তামিমেরই জায়গা হয়নি বিশ্বকাপ দলে।

হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ! তবে শেষ আন্তর্জাতিক ম্যাচ কিনা, বুধবারের ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেননি বাঁহাতি ওপেনার। শুধু ভক্তদের কাছে অনুরোধ করেছেন তাকে মনে রাখার জন্য। ভিডিও বার্তার একেবারে শেষ দিকে এসে তামিম বলেছেন, ‘আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটা অনুরোধ করবো সবার কাছে, আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’

তামিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার। দেশের হয়ে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৫৭ রান বাঁহাতি এই ওপেনারের। ২৪৩ ম্যাচে ১৪ সেঞ্চুরির পাশাপাশি ৫৬টি হাফ সেঞ্চুরির মালিকও তিনি। টেস্টেও রেকর্ড বেশ সমৃদ্ধ। ১৩৪ ইনিংসে ৫ হাজার ১৩৪ রান করেছেন।

বিতর্ক পেছনে ফেলে তামিম নিজেও এখন বিশ্বকাপ কেন্দ্রিক থাকতে চাচ্ছেন। বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি। সাবেক অধিনায়কের বিশ্বাস, এই দলটি সর্বোচ্চ সাফল্য বয়ে আনবে, ‘আমি এটাই আশা করছি যে ১৫ জন বিশ্বকাপ খেলতে গেছে, তারা খুব ভালো। আশা করি তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সফলতা নিয়ে আসবে।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম