যৌন নিপীড়নের অভিযোগ থেকে মুক্ত হলেও নিষিদ্ধ থাকছেন গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩

অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ থেকে পুরোপুরি মুক্ত শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনা সর্বশেষ অভিযোগটি থেকেও অব্যাহতি দিয়েছেন সিডনির একটি আদালত। রায়ের পর আদালতের বাইরে এসে লঙ্কান ক্রিকেটার বলেছেন, দেশের হয়ে নতুন করে ক্রিকেট খেলতে তর সইছে না তার। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও নিষিদ্ধ আছেন তিনি। 

৩২ বছর বয়সী এই ব্যাটার গত নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে পরাজয়ের ঘণ্টা খানেক পর ওই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

ডেটিং অ্যাপের মাধ্যমে সিডনি অপেরা হাউজের কাছে এক বারে নারীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেখানেই ওই নারীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনে প্রাথমিকভাবে চারটি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত মে মাসেই তিনটি অভিযোগ খারিজ হয়ে যায় তার। বাকি যে অভিযোগটি ছিল সেখানেও বিচারক সারাহ হুগেট তাকে নির্দোষ ঘোষণা করেছেন।

রায়ের পর আদালতের বাইরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুনাথিলাকা বলেছেন, ‘গত ১১টি মাস আমার জন্য অনেক কঠিন ছিল। তবে আমার ওপর সবার বিশ্বাস ছিল, এই বিষয়টা আমার জন্য অনেক। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারায় অনেক আনন্দিত। এখন দেশে ফিরে ক্রিকেট খেলার জন্য আমার আর তর সইছে না।’

শ্রীলঙ্কানর ক্রিকেট বোর্ড কর্মকর্তা এএফপিকে বলেছেন, গুনাথিলাকার ওপর এখনও নিষেধাজ্ঞা বহাল। তাছাড়া দেশে ফিরতেই কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গুনাথিলাকার। তার পর ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

/এফআইআর/    
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের