সাকিবের ভাষণে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৬

গত কয়েক দিন তামিম ইকবালের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়। আগের রাতে সেই উত্তাপে যেন ঘি ঢেলে দিয়েছেন সাকিব আল হাসান। তবে সব কিছু ছাপিয়ে বিশ্বকাপকে লক্ষ্য করে মাঠে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। ওয়ার্মআপ ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাকিব আল হাসানরা কঠোর অনুশীলনে প্রস্তুতি শুরু করেছেন।

বিশ্বকাপে অংশ নিতে বুধবার বিকালে গুয়াহাটির উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। পৌঁছেই পরদিন বৃহস্পতিবার অনুশীলন নেমে পড়েছেন সাকিব আল হাসানরা। অনুশীলনে নামার আগে ক্রিকেটাররা ফুটবল খেলে গা গরম করেছেন।

তারপর দলের উদ্দেশে কথা বলছেন অধিনায়ক সাকিব। অধিনায়কের কথা মনোযোগ দিয়ে শুনেছেন সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে জুনিয়র ক্রিকেটাররা। বাঁহাতি এই অলরাউন্ডারের কথা যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন সতীর্থরা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ নিক পোথাস, টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে ৫ অক্টোবর। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এই ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। তবে বাংলাদেশের মিশন শুরু হবে ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে শুক্রবার শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ। দুপুর আড়াইটায় গুয়াটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচ শেষে দল চলে যাবে সোজা হিমাচল প্রদেশ। সেখানে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী