বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না উইলিয়ামসনের

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০১

হাঁটুর সার্জারির পর এখনও পুনর্বাসন চলছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। সর্বশেষ তথ্যে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না তার।  

অগ্রগতি যথেষ্ট ভালো হওয়ায় উইলিয়ামসন শুক্রবার প্রস্তুতি ম্যাচে ঠিকই ব্যাট করবেন। এদিন তাকে শুধু বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকায় দেখাবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের পাশাপাশি তার ফিল্ডিং করার কথা রয়েছে।

মূলত ‘ডে বাই ডে’ শারীরিকভাবে তিনি কতটা ধাতস্ত হচ্ছেন সেটাই দেখার ইচ্ছা কিউই টিম ম্যানেজমেন্টের। দলটির হেড কোচ গ্যারি স্টিডের কথাতেও মিললো তেমন ইঙ্গিত, ‘উইলিয়ামসনের ফেরার জন্য শুরু থেকে আমরা দীর্ঘস্থায়ী একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এগুচ্ছি। তার রিকোভারি খুবই ভালোভাবে হচ্ছে। এখন শুধু এটা নিশ্চিত করা আন্তর্জাতিক ক্রিকেটের তীব্রতা ও চাহিদার সঙ্গে যেন সে মানিয়ে নিতে পারে। ফলে আমরা কেনের পুনর্বাসনের জন্য ডে বাই ডে পন্থা অবলম্বন করতে থাকবো। নিশ্চিতভাবে পুরোপুরি ফিট না হওয়ার আগ পর্যন্ত তার ওপর কোনও চাপ তৈরি করবো না।’       

আইপিএলে এসিএলের চোট পাওয়ার ৬ মাস পর ক্রিকেটে ফিরছেন উইলিয়ামসন। দলের সঙ্গে ইংল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছিলেন। সেখানেই ইচ্ছা প্রকাশ করেছেন, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দলের অংশ হতে চান তিনি।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে উদ্বোধনী ম্যাচে টম ল্যাথাম অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দুটি প্রস্তুতি ম্যাচেও দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। উইলিয়ামসনের মূল লক্ষ্য এই ম্যাচের মধ্যে পুরোপুরি ফিট হয়ে ওঠা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম