কায়সার সিনহা সংগঠক সম্মাননা

পদক পেলেন কে জেড ইসলাম, হারুনুর রশীদ, নাসরিন আক্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের(বিএসপিএ) আয়োজনে ‘কায়সার সিনহা সংগঠক সম্মাননা’ অনুষ্ঠানের প্রথম আয়োজন অনুষ্ঠিত হলো আজ শুক্রবার। বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। 

বঙ্গবন্ধু সামরিক যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন আফজালুর রহমান সিনহার (কায়সার সিনহা) বড় ভাই ও একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, কায়সার সিনহার স্ত্রী নাগিনা আফজাল সিনহা, ছেলে ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা, বিসিবির পরিচালক মাহবুবুল আনাম, পরিচালক জালাল ইউনুস, সাবেক অধিনায়ক ও পরিচালক আকরাম খান, বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীসহ ক্রীড়াঙ্গনের অনেক ব্যক্তিবর্গ।

স্বাধীন জুরিবোর্ডের দৃষ্টিতে সেরা সংগঠকের পুরস্কার পেয়েছেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক এবং নির্বাহী সদস্য হারুনুর রশীদ। আজীবন সম্মাননা পেয়েছেন দেশের ক্রিকেটের ভিত গড়ে দেওয়ার অন্যতম কারিগর ও বিসিবির প্রয়াত সাবেক সভাপতি কামাল জিয়াউল ইসলাম (কে জেড ইসলাম)। এছাড়া তৃণমূলের সেরা সংগঠকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রথম নারী ফুটবল রেফারি ও বিভিন্ন খেলার সংগঠক নাসরিন আক্তার (বেবি)। সম্মাননা ক্রেস্টের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।

বিসিবির সাবেক প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহা স্মরণে এই অনুষ্ঠানে ‘বর্ণিল স্মৃতি অমলিন কীর্তি’ নামে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে একই মঞ্চে। এই গ্রন্থে কায়সার সিনহাকে নিয়ে লিখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবি সভাপতি নাজমুল হাসান, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ তার ঘনিষ্ঠজনরা। 

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম। নানা কাজে অনেক ব্যস্ত থাকলেও কায়সার ভাইয়ের অনুষ্ঠানে না এসে পারলাম না। আমি একবার বিদেশে গিয়েছিলাম। তখন আমার অনুপস্থিতিতে কে সিদ্ধান্ত নিবে, এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আমি সবাইকে বলে দিয়েছিলাম, কায়সার ভাই যা বলবেন সেটাই আমার সিদ্ধান্ত। এতটাই তিনি আস্থাভাজন ছিলেন। এমন একটা আয়োজনের জন্য কায়সার ভাইয়ের পরিবার ও বিএসপিএকে  ধন্যবাদ।’

আফজালুর রহমান সিনহার ছেলে বিসিবির পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘আমার বাবা ছিলেন আমার শিক্ষক। তিনি ছিলেন ক্রীড়াঙ্গনের নিবেদিত একজন মানুষ। তার কোনও শত্রু ছিল না। আমরাও তার মতো করে ক্রীড়াঙ্গনে থাকতে চাই। আমার বাবার স্মরণে এরকম আয়োজনের জন্য বিএসপিএর প্রতি কৃতজ্ঞতা।’

বিএসপিএ সভাপতি সনৎ বাবলা এই অনুষ্ঠান ও বইয়ের মোড়ক উন্মোচন কতটা চ্যালেঞ্জের ছিল সেটা জানান নিজের বক্তব্যে, ‘আমরা ফাহিম সিনহার কাছে সংগঠক সম্মাননার পাশাপাশি কথার কথা হিসাবে বই প্রকাশের প্রস্তাব দেই। ফাহিম সিনহা রাজি হয়ে গেলে বিপদে পড়ে যাই আমরা! এই টেলিভিশন, অনলাইন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের মুখ দেখানোর যুগে তিনি বাবার স্মৃতিতে বই প্রকাশে আগ্রহী হবেন, ধারণাই ছিল না। তবে আন্তরিক চেষ্টায় কায়সার সিনহার কাছের মানুষদের কাছ থেকে তাকে নিয়ে লেখা সংগ্রহ করেছি। নিজেদের সর্বোচ্চটা দিয়ে করা এই বই হয়তো আরও ভালো হতে পারতো। তবে যেটুকু হয়েছে সেটা কাউকে হতাশ করবে না বলে বিশ্বাস করি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক