ব্যাটারদের দাপটের ম্যাচে পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ব্যাটাররা প্রাণ খুলে খেললেন। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান প্রায় সাড়ে তিনশ রান করে। সেই রান তাড়া করতে এতটুকু ঘাম ছোটেনি নিউজিল্যান্ডের। ৬.২ ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে জিতে গেছে গতবারের রানার্সআপরা।

হায়দরাবাদে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। তারপর বাবর আজমের ৮০ ও সৌদ শাকিলের ৭৫ রানের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৪৫ রান করে তারা। রিজওয়ান ১০৩ রানে রিটায়ার্ড হার্ট হন।

নিউজিল্যান্ড ৮ বোলারকে ব্যবহার করেছে। দুই উইকেট নিয়ে সবচেয়ে সফল মিচেল স্যান্টনার। 

লক্ষ্যে নেমে ডেভন কনওয়ে গোল্ডেন ডাক মারেন। রাচিন রবীন্দ্র দারুণ ইনিংসে জয়ের ভিত গড়ে দেন। দুর্ভাগ্যবশত অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৯৭ রানে থামেন রাচিন। 

ইনজুরি থেকে ফেরা কেন উইলিয়ামসন ব্যাটিং প্রস্তুতিতে ৫৪ রান করেন। রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা হবে না বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। ড্যারিল মিচেল ৫৯ রান করে রিটায়ার্ড হার্ট হন।

মার্ক চ্যাপম্যানের ৪১ বলে অপরাজিত ৬৫ রানে ভর করে ৪৩.৪ ওভারে জিতে যায় নিউজিল্যান্ড। ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলেন জেমস নিশাম।

এই ম্যাচে বল করেননি পাকিস্তানের মূল অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। উসামা মীর ২ উইকেট নিয়ে তাদের সফল বোলার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের