সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬

বৃহস্পতিবার অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এই কারণে শুক্রবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি।

ইনজুরিতে পা অনেকটাই ফুলে গেছে। বিসিবি অবশ্য ইনজুরি নিয়ে এখনও কিছুই জানায়নি। তবে তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে টস করেছেন মেহেদী হাসান মিরাজ। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাকিবকে ছাড়াই দল জিতেছে দাপটের সঙ্গে।

তবে সাকিবের ইনজুরির পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য হচ্ছে। তাতে বেশ চটেছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত।’

মাশরাফি বলে গেলেন, ‘এটা কি কোনও কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’

ভক্তদের দলকে সমর্থন দেওয়ার আহ্বান করেছেন সাবেক অধিনায়ক, ‘এটা কি কোনও একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত...। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি