বোলারদের প্রশংসায় ধোনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৩৬

পাকিস্তানের বিপক্ষে শনিবার মিরপুরের ২২ গজে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত। এ ম্যাচে ভারতের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। এত কম রানে পাকিস্তানকে আটকানোর জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন ভারত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বোলারদের প্রশংসায় ধোনি
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা আক্রমণাত্বক ক্রিকেট খেলতেই পছন্দ করে। কিন্তু কন্ডিশনের কারণে তা হয়নি। তাদের (পাকিস্তান) ৮৫ রানের মধ্যে আটকে ফেলায় আমি খুশি। রান ১০০ কিংবা ১১০ হতে পারতো। সত্যি ফাস্ট বোলাররা দারুন বোলিং করেছে। এই ফরম্যাটের ক্রিকেটে রান আটকানো গুরুত্বপূর্ণ। নিয়মিত বিরতিতে আমরা উইকেট পেয়েছি।’

তবে জয়ের জন্য ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছে ভারত। পাকিস্তানের পেসার মোহাম্মদ গতির ঝড় তুলে ভারতের টপ অর্ডারের তিন উইকেট তুলে নেন। আমিরের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘দারুণ বোলিং করেছে আমির। তার বল খেলা কঠিন ছিলো। তাছাড়া উইকেটও ততটা সহজ ছিলো না।’

এদিকে চাপের মধ্যেও ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়েছেন বিরাট কোহলি। শচিনের সঙ্গে কোহলির তুলনা করতে গিয়ে ধোনি বলেন, ‘দুইজনই আলাদা। তাদের ব্যাটিং কৌশলও ভিন্ন। শচিন আর কোহলির ব্যাটিং ধরনও আলাদা। সে ধারাবাহিক ভালো করছে। যা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম