উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না এবারের বিশ্বকাপে     

স্পোর্টস ডেস্ক 
০৪ অক্টোবর ২০২৩, ১০:০৩আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১০:১৫

গুঞ্জন ছিল ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপে হতে যাচ্ছে জমকালো উদ্বোধন। সময় ঘনিয়ে আসতে আসতে সেই খবরও বাতাসে মিলিয়ে গেলো! দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এবারের আসরে থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। 

সর্বশেষ ২০১১ সালে এই উপমহাদেশ বিশ্বকাপ আয়োজন করেছিল। যার জমকালো উদ্বোধন হয়েছিল ঢাকায়। এবার অবশ্য তেমন কিছু হচ্ছে না। তবে বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছে ‘ক্যাপ্টেন্স ডে’ নামের পোশাকি ইভেন্ট। দশ দলের অধিনায়ক আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স ও ছবি তোলার আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। একই মাঠে কাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। 

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও এক ঘনিষ্ঠ সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘এটা নিশ্চিত করছি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কোনও ধরনের পরিকল্পনা কখনও করা হয়নি।’

গত এপ্রিলে আইপিএলের সময় বড় ধরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেটার যৌক্তিকতা নিয়ে ওই সূত্র বলেছেন, ‘আইপিএলের ক্ষেত্রে একটা সংক্ষিপ্ত আয়োজন করা যায়, যেহেতু ম্যাচটা সন্ধ্যার দিকে। কিন্তু বিশ্বকাপের ম্যাচ শুরু হচ্ছে দুপুরে।’

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম