মালয়েশিয়াকে কোনও রকমে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ১৫:২০আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৫:৩৪

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে পুঁচকে মালয়েশিয়ার বিপক্ষেই কোণঠাসা হয়ে পড়েছিল সাইফ হাসানের দল। ছিল পরাজয়ের শঙ্কায়! কিন্তু শেষ ওভারে আফিফ হোসেনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কোনও রকমে ২ রানে ম্যাচ জিতে অঘটন এড়িয়েছে লাল-সবুজ বাহিনী। তাতে এশিয়ান গেমসে সেমিফাইনাল খেলার টিকিট পেয়ে পেয়েছে বাংলাদেশ। 

ঝেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগে ব্যাটিং করে সহযোগী দেশ মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের শক্তির প্রমাণ দিতে পারেনি বাংলাদেশ। ৫ উইকেটে তারা তুলতে পারে মোটে ১১৬ রান। এদিন বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে পাঁচজনের। তারা হলেন- উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান, শাহাদাত হোসেন দিপু, সুমন খান ও রিপন মন্ডল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় বলেই হারায় প্রথম উইকেট। মাহমুদুল হাসান রানের খাতা খোলার আগেই রানআউটের শিকার হয়েছেন। অপর ওপেনার পারভেজ হোসেন ইমনও ফেরেন শূন্য হাতে! ৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অধিনায়ক সাইফ হাসান ও আফিফ হোসেন মিলে ৩৮ রানের জুটি গড়েন। আফিফ ১৪ বলে ২৩ রান করে আউট হলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। একমাত্র লড়াই করেছেন সাইফ। তিনি ৫২ বলে ১ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন। এছাড়া শাহাদাত হোসেন দিপু ২১ ও জাকের আলী ১৪ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে এই দুই ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করতে পারে।

১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মালয়েশিয়া ১৮ রানে তিন উইকেট হারালেও বীরানদীপ সিংয়ের ব্যাটে দারুণ জবাব দেয় সহযোগী দেশটি। তার ব্যাটে জয়ের সম্ভাবনাও জাগে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু অভিজ্ঞ আফিফ হোসেন শেষ ওভারটিতে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। প্রথম চার বলে রানতো দেননি, উল্টো তুলে নেন বীরানদীপ সিংহের গুরুত্বপূর্ণ উইকেট! এর আগে ৩৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রান করে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন মালয়েশিয়ার এই ব্যাটার। বীরানদীপ আউট হওয়ার পর শেষ দুই বলে দুটি সিঙ্গেল নিলে বাংলাদেশ জয় পায় ২ রানের।

বাংলাদেশের বোলারদের মধ্যে আফিফ ১১ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট। এছাড়া রিপন মণ্ডল ১৪ রানে তিনটি উইকেট নিয়েছেন। রাকিবুল হাসান ও রিশাদ হাসান নেন একটি করে উইকেট।

আগামী শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী