ক্যাপ্টেনস ডে: ক্রিকেটের সঙ্গে বিরিয়ানি নিয়েও হয়েছে কথা!

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৩, ২০:০৬আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৪:৫৪

বিশ্বকাপের পর্দা উঠছে বৃহস্পতিবার। আগের দিন উদ্বোধনী ম্যাচ ভেন্যুর শহর আহমেদাবাদে ১০ দলের অধিনায়ক বসেছিল আলোচনায়। প্রত্যেকে বিশ্বকাপে তাদের ট্রফি জয়ের অভিন্ন লক্ষ্যের পাশাপাশি আরও নানান বিষয়ে আলোচনা করেন। এমনকি বিরিয়ানি নিয়েও হয়েছে আলাপ!

রোহিত শর্মা, বাবর আজম, প্যাট কামিন্স, জস বাটলার, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসানরা মিলিত হন ক্যাপ্টেনস ডেতে। দলের প্রস্তুতি, অতীত থেকে শিক্ষা নিয়েও কথাবার্তা বলেছেন তারা। প্রশ্ন ছিল বিরিয়ানির স্বাদ কেমন লেগেছে তা নিয়েও।

এদিন সবার নজর ছিল সাত বছর পর ভারতে আসা পাকিস্তান দলের অধিনায়ক বাবরকে নিয়ে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের রোহিত কী বলেন, সেটাও ছিল আগ্রহের কেন্দ্রে। আলোচনার টেবিলে বসার আগে দুই অধিনায়ক হাত মিলিয়ে সৌজন্যতা বিনিময় করেন। সঞ্চালক ছিলেন রবি শাস্ত্রী ও এউইন মর্গ্যান। 

দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই দলকে নিয়ে হায়দরাবাদে এসেছেন বাবর। তার কাছে মনে হয়েছে, তিনি যেন বাড়িতে আছেন। পাকিস্তানের ক্যাপ্টেন বললেন, ‘হায়দরাবাদে এত ভালো অভ্যর্থনা পাবো, ভারতে পৌঁছে আমরা আশা করিনি। একবারও মনে হয়নি আমরা ভারতে আছি, মনে হয়েছে নিজ দেশে আছি।’

আহমেদাবাদের ভেন্যুতে দশ দলের অধিনায়ক

বাবর ভারত ম্যাচ নিয়ে বেশ উত্তেজিত, ‘ভারতের সঙ্গে লড়াই নিয়ে আমরা উত্তেজিত। এটা সবসময় বড় ম্যাচ। কিন্তু তার আগে আমাদের দুটো ম্যাচ আছে।’ ভারতের আথিতেয়তা নিয়ে তিনি আরও বলেন, ‘হায়দরাবাদে আসার পর থেকে আমরা যে অভ্যর্থনা পেয়েছি, তা অসাধারণ। পাকিস্তান থেকে ভক্তরা এলে আরও ভালো হতো। আমি আশা করি প্রতি ম্যাচে এই ধরনের সমর্থন পাবো।’

এরপর রবি প্রশ্ন করেন বিরিয়ানি কেমন ছিল, বাবর বললেন, ‘এটা ছিল দারুণ। সবসময় শুনেছি হায়দরাবাদি বিরিয়ানি খেতে ভালো। এটা ছিল বেশ ভালো।’ করাচি বিরিয়ানির সঙ্গে তুলনা জানতে চাইলে তার মন্তব্য, ‘এটা (হায়দরাবাদি) একটু বেশি মশলাদার।’

তৃতীয় বিশ্বকাপ জেতার জন্য সবকিছু দেবেন রোহিত, ‘গত তিনটি বিশ্বকাপে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয়েছে, এসব নিয়ে আমি ভাবছি না। আমার মাথায় অতিরিক্ত ভাবনা নেই। আমরা এই বিশ্বকাপে সবকিছু দেবো এবং উপভোগ করবো।’

দুটো প্রস্তুতি ম্যাচই ভেস্তে গেছে। এনিয়ে আক্ষেপ নেই ভারত অধিনায়কের, ‘আমরা ওই দুই দিন ছুটি পেয়ে খুশি। শেষ দিকে আমরা অনেক ম্যাচ খেলেছি। এশিয়া কাপে চার ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি, জানি আমরা কোথায় আছি।’

অস্ট্রেলিয়ার সুযোগ নিয়ে কামিন্স বলেছেন, ‘গত কয়েকটি ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া খুব ভালো করেছে। এবারও তেমন কিছু হবে আশা করি।’ পরের প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো কিছু করতে চান তিনি।

নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন গত আসরের হৃদয় ভঙ্গের কথা মনে করলেন, ‘আমরা আরেকটি আসরে। ২০১৯ বিশ্বকাপ ছিল দারুণ। এবারের আসরে কী হবে, সেটার দিকে তাকিয়ে আমরা। এবার ভিন্ন কিছু হতে যাচ্ছে।’

বাংলাদেশের অধিনায়ক সাকিব বলেছেন, ‘আমি মনে করি, আমরা ভালোভাবে প্রস্তুত হয়েছি। যদি ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে গত চার বছরের দিকে তাকাই, বাছাইপর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট তালিকায় আমরা সম্ভবত তিনে বা চারে ছিলাম (মূলত তিনে)। দল হিসেবে আমরা খুবই ভালো করেছি। এখন সময় এসেছে এই বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর। আমরা প্রস্তুত আছি। আর গোটা দেশও প্রত্যাশা করছে যে আমরা আগের চেয়ে এখানে এবার ভালো কিছু করবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান