শচীন-দ্রাবিড়ের ফুটেজ দেখে অনুপ্রাণিত রবীন্দ্র

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ১১:৩০আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১:৩০

এবারের বিশ্বকাপে রাচীন রবীন্দ্র প্রথম ম্যাচেই ঝলক দেখালেন। নাম শুনেই তাকে ভারতীয় মনে হতে পারে। হ্যাঁ, তার শেকড় ভারতেই। বাবা-মা থাকতেন দক্ষিণ ভারতীয় শহর বেঙ্গালুরুতে! জন্মেরও আগে তারা নিউজিল্যান্ডে পাড়ি জমান। ওয়েলিংটনে জন্ম নেন রবীন্দ্র।

৯৬ বলে ১১ চার ও পাঁচ ছয়ে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন রবীন্দ্র। এই বছর মার্চে ওয়ানডেতে অভিষিক্ত হন। বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচে বাজিমাত করলেন ২৩ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার, বল হাতে নিয়েছেন একটি উইকেটও।

রবীন্দ্রের নামের পেছনেও আছেন দুজন ভারতীয় লিজেন্ড- রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার। তার নামের প্রথম অংশ রাহুলের ‘রা’ ও শচীনের ‘চীন’ মিলিয়ে রেখেছেন ক্রিকেট ভক্ত বাবা। 

ম্যাচ শেষে রবীন্দ্র জানালেন, দুই সাবেক ব্যাটিং গ্রেটের ফুটেজ দেখে অনুপ্রাণিত তিনি, ‘আমি মনে করি তারা দুজনই বিশেষ ক্রিকেটার। অবশ্য। আমি তাদের অনেক গল্প শুনেছি এবং অনেক ফুটেজ দেখেছি। আমি মনে করি, আমার বাবা মা ও ওল্ড স্কুল ইন্ডিয়ান ক্রিকেটারদের প্রভাব ছিল অনেক।’

শচীন-রাহুলের মতো ডানহাতি ব্যাটার না রাচিন। এই প্রসঙ্গে বললেন, ‘তাদের অনেক হাইলাইটস দেখতে পেরেছি আমি। অবশ্যই আমি শচীন টেন্ডুলকারকে আদর্শ মনে করি। আমি একজন বাঁহাতি হওয়ায় (ব্রায়ান) লারা, (কুমার) সাঙ্গাকারাকে ভালোবাসি।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম