বিশ্বকাপে বাংলাদেশকে আর্জেন্টিনার শুভকামনা

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ২০:৫৯আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২১:১৮

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ থেকে কী পরিমাণ সমর্থন পেয়েছিল আর্জেন্টিনা, সেটা তারা কৃতজ্ঞচিত্তে প্রকাশ করেছে। এবার প্রতিদান দেওয়ার পালা। ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানরা প্রথম ম্যাচ খেলতে নামার আগের দিন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশবাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানালো।

বিশ্বকাপে বাংলাদেশকে আর্জেন্টিনার শুভকামনা

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে। এর আগে এএফএ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে। উপরে মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের উদযাপন, আর নিচে তাসকিন আহমেদের বিজয়উল্লাসের ছবি দিয়ে ক্যাপশনে লেখা, ‘আইসিসি বিশ্বকাপ ২০২৩ এ পথচলা শুরু করার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানাই। চ্যাম্পিয়ন হওয়ার মনোভাব তোমাদের জয়ের পথে পরিচালিত করুক।’ ছবিতে লেখা, ‘বাঘেদের গর্জন করার সময় হয়েছে’।

গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনা বাংলাদেশের সমর্থনের জোয়ারের প্রশংসা করেছিল। বিশ্ব জয়ের পর অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির মুখেও ছিল বাংলাদেশের নাম। এমনকি দুই দেশের রাষ্ট্রপ্রধানও শুভেচ্ছা বিনিময় করেন। এই সমর্থনের জোয়ারে ভেসে ঢাকায় আবার খোলা হয় আর্জেন্টাইন অ্যাম্বাসি।

কাতার বিশ্বকাপের পর বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক আরও সমৃদ্ধ হয়েছে। সর্বশেষ গত মার্চে বাংলাদেশের অধিনায়ক সাকিবের জন্য দেশটির একটি জার্সি পাঠিয়েছিল তারা। আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে সেই জার্সি তুলে দেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম