বাংলাদেশকে বেঙ্গল টাইগার্সের উপহার ‘গুডলাক ব্যাট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২৩, ২২:২৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২২:২৩

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম স্বীকৃত ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স এখন ধর্মশালায়। বিশ্বকাপে সাকিবদের উৎসাহ দিতে অতীতের মতো এবারও প্রতিটি ভেন্যুতে উপস্থিত থাকবে গ্রুপটি। বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ‘গুডলাক ব্যাট’ ঢাকা থেকে সঙ্গে করে নিয়ে গেছে তারা। 

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডের ১৫ ক্রিকেটারের সবার স্কেচ করা ছবি খোদাই করা এই গুডলাক ব্যাটে। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট দলকে এই ব্যাট উপহার হিসেবে দিয়েছে বেঙ্গল টাইগার্স। 

বেঙ্গল টাইগার্সের অন্যতম প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রুবেল আনুষ্ঠানিভাবে গুডলাক ব্যাট তুলে দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের হাতে। এ সময়ে উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগার্সের কনভেনর গোলাম ফারুক ফটিক, সদস্য অনিমেষ দাস।

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যতিক্রমধর্মী গুডলাক ব্যাট উপহার পেয়ে অভিভূত টিম ডিরেক্টর সুজন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অব্যাহত সমর্থনে বেঙ্গল টাইগার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম