সাকিবের কথায় আত্মবিশ্বাস পেয়েছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৩, ২০:০৩আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২০:০৩

বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্স করে আফগানিস্তানকে ১৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। সেই রান আবার অনায়াসে টপকে যায় সাকিব আল হাসানের দল। বল হাতে ৩ উইকেটের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে চলতি বিশ্বকাপে দেশের প্রথম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান। মূলত সাকিবের কথাতেই ব্যাটিং-বোলিংয়ে আত্মবিশ্বাস পেয়েছেন তিনি।

শনিবার ধর্মশালায় টস হেরে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান দারুণ শুরু করেছিল। এরপর সাকিব-মিরাজদের দারুণ বোলিংয়ে ১৫৬ রান অলআউট হয়। ৯ ওভারে মাত্র ২৫ রান  খরচায় মিরাজ শিকার করেন তিনটি উইকেট। ব্যাটিংয়ে নেমে খেলেন ৭৩ বলে ৫৭ রানের ইনিংস। মিরাজের এমন অলরাউন্ড পারফরম্যান্সের পেছনে আছে কঠোর পরিশ্রম। পাশাপাশি অধিনায়ক সাকিবকেও কৃতিত্ব দিয়েছেন মিরাজ।

ম্যাচ শেষে গণমাধ্যমকে মিরাজ বলেছেন, ‘আমার জন্য খুব আনন্দদায়ক মুহূর্ত এটি। বিগত কয়েক বছরে আমি অনেক পরিশ্রম করেছি। ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতেই হয়। শুরুতে বোলিংয়ের সময় একটু বেশি সতর্ক ছিলাম, কিন্তু অধিনায়ক আমাকে সাহস দিয়েছে। বুঝিয়েছে সঠিক জায়গায় বোলিং করতে। তার কথায় আমি আত্মবিশ্বাস পেয়েছি। অধিনায়ককে কৃতিত্ব দিতেই হয়।’ 

তরুণ এই অলরাউন্ডার আরও বলেছেন, ‘উইকেট বেশ ভালো ছিল, আমি বল বাই বল খেলার চেষ্টা করেছি। উইকেটে হালকা টার্ন ছিল, চেষ্টা ছিল টিকে থাকার। আমি সবসময় আট নম্বরে ব্যাট করি, কিন্তু ওপরে খেলার সুযোগ পেয়ে তা কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার ভেতর ভালো করার ক্ষুধা ছিল, আমি সুযোগ পেয়ে সেটাকেই কাজে লাগিয়েছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম