কুম্বলেকে টপকে শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ১৭:২৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৭:৩৪

অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভার। জসপ্রীত বুমরার শর্ট লেন্থ ডেলিভারি। বল এক্সট্রা বাউন্স হয়ে অফ স্টাম্পের বাইরে দিয়ে মিচেল মার্শের ব্যাট স্পর্শ করে স্লিপের দিকে। বিরাট কোহলি বাঁ দিকে ডাইভ দিয়ে দুই হাতে বল লুফে নিলেন। চেপুকে ভারতীয় সমর্থকদের গর্জন। ভারত চলতি বিশ্বকাপে প্রথম উইকেট পায় ৫ রানে।

এই ক্যাচ নিয়েই কোহলি ভেঙে ফেলেছেন একটি রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ভারতীয় ক্রিকেটার এখন তিনি। তার পেছনে পড়ে গেছেন অনিল কুম্বলে।

বিশ্বকাপে এটি ছিল কোহলির ১৫তম ক্যাচ। কুম্বলে (১৪) পড়ে যান পেছনে। ১২টি ক্যাচ নিয়ে কপিল দেব ও শচীন টেন্ডুলকার তৃতীয় স্থানে।

ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ মোহাম্মদ আজহারউদ্দিনের (১৫৬)। ১৪৬ ক্যাচ নিয়ে তাকে চোখ রাঙাচ্ছেন কোহলি। উইকেটকিপার বাদে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড রিকি পন্টিংয়ের। ব্যাট থেকে সরাসরি অস্ট্রেলিয়ার অধিনায়কে হাতে বল ধরা পড়েছে ২৮ বার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম