স্টোকসকে বাংলাদেশের বিপক্ষে খেলানো নিয়ে দ্বিধায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ২০:৫০আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২০:৫০

চার বছর আগে দলের সংকটের মুহূর্তে রক্ষাকর্তার  ভূমিকা পালন করেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হন তিনি। এবারের বিশ্বকাপে তার খেলার কথা ছিল না। কিন্তু টিম ম্যানেজমেন্টের অনুরোধে ওয়ানডে অবসর ভেঙে ফিরেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ভোগা নিতম্বের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও তার খেলা অনিশ্চিত।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার ধর্মশালায় হালকা অনুশীলন করেছেন স্টোকস। ১০ দিনে প্রথমবার নেটে নেমে কোনও বোলারের মুখোমুখি হননি, সাইডআর্মের বোলিংয়ে ব্যাটিং অনুশীলন করেছেন। কিছুটা অস্বস্তি এখনও দৃশ্যমান। তাছাড়া মাঠের বাজে আউটফিল্ডও তাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে।

ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর আবারও আউটফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। এই ম্যাচে দেখা গেছে মাঠের কোথাও কোথাও ঘাস নেই। যে কারণে আউটফিল্ডের দশা ছিল করুণ। একটুর জন্য গুরুতর ইনজুরি থেকে রক্ষা পান আফগান স্পিনার মুজিব উর রহমান। বাউন্ডারি লাইনে ডাইভ দিতে গিয়ে হোঁচট খান তিনি। এই ঘটনার পর আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন,  ‘এটা খুবই হতাশাজনক। খেলার জন্য এই স্থান অসাধারণ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য এখনও উপযুক্ত নয় আউটফিল্ড। বৃষ্টির কারণে এমনটা হতে পারে... কিন্তু প্রস্তুত নয় কোনোভাবেই।’

আফগানিস্তান কোচ জোনাথন ট্রটও জানিয়েছেন, মাঠের এই অবস্থায় তার খেলোয়াড়রা ডাইভ দেবেন কিনা সংশয়ে ছিলেন। গণমাধ্যমের খবর, এই ইংলিশ কোচ তার দেশের কোচিং স্টাফদের কাছে ধর্মশালার আউটফিল্ডের ব্যাপারে সতর্ক করে মেসেজ দিয়েছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ