টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন স্মিথ।   আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিজেদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় ভারতের কন্ডিশনে ভারতকে হারানো কঠিনই। তারা খুবই ভালো দল। আমরা অস্ট্রেলিয়ায় যে তিনটি টি-টোয়েন্টি খেলেছি সেখানে তাদের অবস্থা পর্যবেক্ষণ করেছি।’
স্মিথ এটাও মনে করেন যে টি-টোয়েন্টিতে যে কোনও দলই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কোনও দিনে টি-টোয়েন্টিতে যে কেউ কাঁপন ধরাতে পারে। যেখানে একজনই পারেন পুরো চিত্র পাল্টে দিতে।’
ক্রিকেটের বিশ্বমঞ্চের ট্রফি জেতা হলেও এখনও অধরাই রয়ে গেছে ছোট ফরম্যাটের এই টুর্নামেন্টের ট্রফি। এই ট্রফি জেতাটাকে তাই নিজেদের লক্ষ্য হিসেবেই দেখছেন স্মিথ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানেই আমরা ব্যর্থ আছি। তাই টি-টোয়েন্টি শিরোপা জিততে পারা ভিন্ন কিছু। এটাই এখন আমাদের লক্ষ্য।’

তিনি আরও যোগ করেন, ‘যেহেতু টুর্নামেন্ট ভারতে হবে তাই এটা আমাদের জন্য ভিন্ন কন্ডিশন। তবে এটা রোমাঞ্চকরও বটে। আমার মনে হয় টুর্নামেন্টে আলো ছড়াতে সব রসদই আছে আমাদের স্কোয়াডে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ মার্চ। ধর্মশালায় তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম