কনওয়ে-রবীন্দ্রকে আউটের পরিকল্পনা করে রেখেছে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১২:১৬আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:২৫

বিশ্বকাপে গত দুই আসরের রানার্স আপ নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে দাপট দেখিয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দারুণ শুরুর জানান দিয়েছে তারা। তাতে বড় অবদান ছিল ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর। দুই ব্যাটারই অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন। আজ কিউইদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের অভিজ্ঞ অলরাউন্ডার রোয়েলফ ফন ডার মারউই জানিয়েছেন, এই দুই তারকার ব্যাটিংয়ে অভিভূত না হয়ে তাদের আউট করার আলাদা পরিকল্পনা নিয়ে রেখেছে তারা।

ম্যাচের আগে এই বামহাতি অলরাউন্ডার জানিয়েছেন, ‘তাদের দুজন অসাধারণ পার্টনারশিপের জন্ম দিয়েছে এটা ঠিক। কিন্তু এটাও মনে রাখতে হবে তাদের আউট করার জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে।’

নিউজিল্যান্ডের সঙ্গে চার দেখায় সবগুলো ম্যাচই হেরেছে ডাচ দল। তার মধ্যে ১৯৯৬ বিশ্বকাপে ভারতের মাটিতেও একটি ম্যাচ হেরেছে। কিউইদের তিনটি জয়ে ব্যবধান ছিল ১০০ রানের বেশি! তার পরেও কিউইদের হারানোর মতো সামর্থ্য আছে বলে জানিয়েছেন মারউই। দক্ষিণ আফ্রিকার হয়েও ১৩টি ওয়ানডে খেলা এই ৩৮ বছর বয়সী বলেছেন, ‘আমরা যেভাবে খেলে থাকি, সেটা উপহার দিতে পারলে অবশ্যই ওদের চাপে ফেলতে পারবো এবং জিততে পারবো।’

মারউই এক সময় ২০০৯-১০ সালে ডেল স্টেইন ও এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গে প্রোটিয়াদের দলেও খেলেছেন। তার পর পরিবারের সূত্রে নেদারল্যান্ডসের নাগরিকত্ব পেয়ে ২০১৯ সালে যোগ দেন ডাচদের দলে। যার প্রথম বিশ্বকাপ এটি।

   /এফআইআর/   
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ