জরিমানাও গুনতে হচ্ছে সাকিব আল হাসানদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ০০:৫১আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:৩০

ধর্মশালায় মুদ্রার উল্টোপিঠ দেখলো বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে ১৩৭ রানে হারের পর দুঃসংবাদ পেলো পুরো দল। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে সাকিব-মুশফিকদের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের বোলারদের এদিন সময়টা মোটেও ভালো কাটেনি। ইংলিশ ব্যাটারদের তোপের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের বোলারদের। ৪১টি চার ছাড়াও ৭টি ছক্কা হজম করেছে তাসকিন-মোস্তাফিজ-মিরাজরা। অনেক বেশি বাউন্ডারি হওয়ায় সময়ও লেগেছে বেশি। ম্যাচের শেষ দিকে তাসকিনের ওভার থাকলেও অধিনায়ক সাকিব আল হাসান তাকে ব্যবহার করেননি সময় বেশি লাগবে বলে। তবুও শেষ রক্ষা হয়নি। শেখ মেহেদী হাসানকে দিয়ে টানা বোলিং করিয়েও কোনও লাভ হয়নি। নির্ধারিত সময়ে ১ ওভার কম করায় বাংলাদেশ দলকে জরিমানা গুনতে হয়েছে।

নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় ব্যবহার করে ওভার শেষ করায় আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ ভঙ্গ করেছে বাংলাদেশ। ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানার বিধান আছে। সে হিসাবে এক ওভারের জন্য ৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বাংলাদেশ অধিনায়ক সাকিব জরিমানা মেনে নেওয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশের বিপক্ষে স্লো ওভার-রেটের অভিযোগ আনেন। তার সঙ্গে ছিলেন অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক এবং ফোর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা।

/আরআই/এফএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম