অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে, বিশ্বাস পন্টিংয়ের

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ১০:২৫আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:২৫

ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে দারুণ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। ২০০ রানের লক্ষ্য দেওয়ার পর ২ রানে স্বাগতিকদের তিন উইকেট তুলে নেন তাদের পেসাররা। কিন্তু বিরাট কোহলি ও লোকেশ রাহুল তাদের ওপর ছড়ি ঘুরিয়ে ভারতকে জেতান। আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অজিরা ঘুরে দাঁড়াবে, বিশ্বাস সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের।

৬ উইকেটে ভারতের কাছে হারের ম্যাচে প্যাট কামিন্সের দলের পারফরম্যান্স সন্তুষ্ট করেনি পন্টিংকে। দ্বিতীয় ম্যাচেও তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের রেকর্ড সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মোমেন্টামে বাধা দিতে অস্ট্রেলিয়া দলে যথেষ্ট ভালো খেলোয়াড় আছে মনে করেন পন্টিং।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে মনে হয় ভারতের বিপক্ষে ওই ম্যাচে অস্ট্রেলিয়া তাদের সেরা অবস্থান থেকে অনেক পিছিয়ে ছিল। বিশ্বকাপে ২-০ তে পিছিয়ে থাকলে চলবে না। আমরা জানি টেবিলের শীর্ষে থেকে শেষ করা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও এই দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এটা খুব ভালো স্কোয়াড, খুব প্রতিভাবান সবাই। দলে অনেক অলরাউন্ডার আছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম