বাংলাদেশের বিপক্ষে খেলবেন উইলিয়ামসন!

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ১৩:৪৫আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৩:৪৫

নিউজিল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ কেন উইলিয়ামসন ও টিম সাউদি। তাদের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই দলে শক্তিমত্তার পার্থক্য গড়ে দেয়। কিন্তু এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপে সাফল্যের ঝাণ্ডা উড়াচ্ছে কিউইরা। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের অভাব টের পাওয়া যায়নি। দুটো ম্যাচ দাপট দেখিয়ে জিতেছে এবং বাংলাদেশের বিপক্ষে আগামী শুক্রবার তিনে তিন করার অপেক্ষায় ব্ল্যাক ক্যাপরা। আর এই ম্যাচে উইলিয়ামসনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ গ্যারি স্টিড।

বুধবার সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কোচ ইতিবাচক খবর দিলেন তার অধিনায়ককে নিয়ে, ‘সে (কেন) খুব ভালোভাবে উন্নতি করছে। শেষ পাঁচ-ছয় দিন তার দারুণ গেছে, ফিল্ডিংয়েও সত্যি ভালো করেছে। এই মুহূর্তে কেনের জন্য এটাই আসল ব্যাপার। এখন আর ইনজুরি চিন্তার বিষয় না, ৫০ ওভারের খেলায় ধারাবাহিকভাবে উইকেটে তার রান করা ও মাঠে দৌড়ানোর সক্ষমতা হলো গুরুত্বপূর্ণ। তার বর্তমান অবস্থানে আমরা আনন্দিত।’

সতর্কতা এখনও বিরাজ করছে বললেন স্টিড, ‘এখনও দুটো ট্রেনিং আছে কিন্তু এই পর্যায়ে যা লক্ষ করা যাচ্ছে, সেটা পরের ম্যাচে (বাংলাদেশ) কেনের ফেরার ব্যাপারে ইতিবাচক। কিন্তু এখনও সতর্কতা বিরাজ করছে। তবে সে যেভাবে উন্নতি করছে আমরা সত্যিই সন্তুষ্ট।’ 

ডানহাতের বৃদ্ধাঙ্গুলির চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে বোলিং করছেন সাউদি। স্টিড জানালেন, দলের অন্যতম এই মূল পেসার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম