টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের অফিসিয়াল ‘অ্যাপ’ ছেড়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০১৬ সালের টুর্নামেন্টের জন্য নির্মিত এই মোবাইল ‘অ্যাপ’ পাওয়া যাচ্ছে বিনামূল্যেই।
২০১৫ বিশ্বকাপের অ্যাপটির মতো সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই এবার অ্যাপটিতে বিভিন্ন ফিচার সংযোজন করা হয়েছে। আগেরটিতে দর্শক চাহিদা থাকায় সেটি সেরা অ্যাপ-এর তালিকাতেও জায়গা করে নিয়েছিল।
যেসব ফিচার থাকবে এবারের অ্যাপ-এ
১. লাইভ বল বাই বল ম্যাচ স্কোর ও ধারাভাষ্য
২. ম্যাচের সব এক্সক্লুসিভ ভিডিও
৩. স্কোর নোটিফিকেশন
৪. টুর্নামেন্ট-এর পরিসংখ্যান
৫. ব্রেকিং সব নিউজ ও বিশেষ সাক্ষাতকার
৬. সূচি ও ফলাফল।
অ্যাপটির জন্য ক্লিক করুন এই লিংকে- www.icc-cricket.com/mobile
/এফআইআর/








