সাকিব-তাসকিনদের সমীহ করছেন বাংলাদেশের সাবেক কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১৫:০৬আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫:৪৫

চেন্নাইয়ের উইকেট সাধারণত স্পিন বান্ধব হয়ে থাকে। এমন উইকেট বাংলাদেশের জন্য স্বস্তির হলেও নিউজিল্যান্ডের জন্য কিছুটা হলেও অস্বস্তির। বাংলাদেশের স্পিন আক্রমণ তো বটেই। এই মুহূর্তে পেস আক্রমণও যে বেশ শক্তিশালী। বিশ্বকাপে চেন্নাইয়ের পিচে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভালো করেই জানা কিউইদের। তার ওপর দলটার বোলিং কোচ যদি হন বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসন।

ম্যাচের আগে শেন জার্গেনসন তাই সাবেক শিষ্যদের নিয়ে সমীহ প্রকাশ করেছেন এভাবে, ‘বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশে প্রমাণ করেছে তারা কতটা চ্যালেঞ্জিং দল। অতীতে ঘরের মাঠে কিংবা অ্যাওয়েতে তাদের সঙ্গে বেশ কিছু কঠিন প্রতিদ্বন্দ্বিতা আমাদের হয়েছে। তাই কোনও সন্দেহ নেই এবারের ম্যাচটিও আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। তাদের পেস আক্রমণের অনেক উন্নতি হয়েছে। তারা স্পিনারদের দুর্দান্তভাবে সহায়তা করছে। গত কয়েক বছরের পারফরম্যান্সকে মনে রেখেই তা বলছি।’

বাংলাদেশকে সমীহ করলেও নিজেদের পিছিয়ে রাখছেন না জার্গেনসন। নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়মিত আইপিএল খেলছেন। ফলে সেই অভিজ্ঞতা খুব ভালো করেই কাজে লাগানো সম্ভব বলে মনে করেন তিনি, ‘আমরা জানতাম যে এই ম্যাচগুলো কঠিন হতে চলেছে। আমাদের জন্য সুবিধা হচ্ছে বেশ কিছু খেলোয়াড় আছে যারা আইপিএল এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে। উপমহাদেশে ভালো খেলার কিছু অভিজ্ঞতাও আছে আমাদের। মনে করি নিজেদের সেরা প্রস্তুতির জন্য সব রকম সুযোগই পেয়েছি।’

কেন উইলিয়ামসন ও টিম সাউদিকে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পায়নি নিউজিল্যান্ড। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে তারা। শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে কেনের মাঠে নামার সম্ভাবনা আছে। স্বাভাবিক ভাবেই আগের চেয়ে শক্তি বাড়িয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কিউই দল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী