হতশ্রী ব্যাটিংয়ে দুইশ রানও হলো না পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ১৭:৫৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৮:৫০

টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান টপ অর্ডার ব্যাটারদের কল্যাণে ভালো অবস্থানে ছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদবের বলে হঠাৎ এলোমেলো হলো তাদের ব্যাটিং লাইন। ৩১ থেকে ৪০ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে লাইনচ্যুত পাকিস্তান। আর ফিরতে পারেনি ম্যাচে। ১৯১ রানে অলআউট হয়েছে তারা।

২ উইকেটে ১৫৫ রান করেছিল পাকিস্তান। ৩০তম ওভারে ধস শুরু। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ৮৫ রানের জুটি ভেঙে দেন মোহাম্মদ সিরাজ। তারপর ১৬ রান যোগ হতেই আরও ৪ উইকেট নেই পাকিস্তানের। ৩৬তম ওভারে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১৭১ রান।

কুলদীপ একই ওভারে সৌদ শাকিল ও ইফতিখার আহমেদকে প্যাভিলিয়নে পাঠান। তারপর বুমরা তার টানা দুই ওভারে রিজওয়ান ও শাদাব খানকে আউট করেন।

বাকি তিন উইকেট পড়েছে ২০ রানে। হাসান আলী ও মোহাম্মদ নওয়াজ মাত্র ১৬ রান যোগ করতে পারেন। ৪০তম ওভারের শেষ বল ও পরের ওভারে প্রথম বলে আরও দুই ব্যাটার ফিরে যান। হার্দিক পান্ডিয়ার কাছে থামেন মোহাম্মদ নওয়াজ। পরের বলে শুবমান গিলের ক্যাচ হন হাসান আলী, বল ছিল রবীন্দ্র জাদেজার।

পাকিস্তান তাদের শেষ উইকেট হারায় ৪৩তম ওভারে। জাদেজার বল হারিস রউফের পায়ে লাগলে এলবিডব্লিউর আবেদন করে ভারত। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৪২.৫ ওভারে ১৯১/১০ (শফিক ২০, ইমাম ৩৬, বাবর ৫০, রিজওয়ান ৪৯, সৌদ ৬, ইফতিখার ৪, শাদাব ২, নওয়াজ ৪, হাসান, ১২, রউফ ২, আফ্রিদি ২*; বুমরা ২/১৯, সিরাজ ২/৫০, হার্দিক ২/৩৪, কুলদীপ ২/৩৫, জাদেজা ২/৩৮, শার্দুল ০/১২)

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী