জয়ের নেতৃত্বে শ্রীলঙ্কায় গেলো বাংলাদেশ ইমার্জিং দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৯:০৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৯:০৯

তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ ইমার্জিং (হাইপারফরম্যান্স) দল। তিন সপ্তাহের বেশি সময়ের জন্য বাংলাদেশ দল আজ রওনা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুই দলের সিরিজের সূচির পাশাপাশি বাংলাদেশ দলও ঘোষণা করেছে।

যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়কে অধিনায়ক করে ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে যুব বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। পাশাপাশি গত যুব বিশ্বকাপ খেলা দলটি থেকে আছেন আরও কয়েকজন। আগে ইমার্জিং দলে অফফর্মে থাকা সিনিয়র অনেক ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হলেও এবার উদীয়মান ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন। 

সূচি অনুযায়ী ১৭, ১৯ ও ২২ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর প্রথম চার দিনের ম্যাচের পর ৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে ডাম্বুলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ইমার্জিং দল: মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, প্রীতম কুমার, আকবর আলী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আহমেদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, হাসান মুরাদ, আইচ মোল্লা, নাহিদ রানা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের