পর্যবেক্ষণে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৬:১৭আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৬:১৮

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানের বাঁ পায়ের ঊরুতে টান পড়ে। তার পর থেকে তাকে নিয়ে এখন উৎকণ্ঠায় বাংলাদেশ। গত রাতে রিপোর্ট হাতে পেলেও সুখবর দিতে পারেননি বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম। তবে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৯ অক্টোবর। তার আগে চারদিন সময় থাকায় বাংলাদেশ অধিনায়ককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 
 
বিসিবির পাঠানো বিবৃতিতে ফিজিও বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় বাঁ ঊরুর মাংসপেশিতে টান লাগায় অস্বস্তিতে ভুগেছেন সাকিব। এরপর সে ফিল্ডিং করে এবং ১০ ওভারের কোটা পূরণ করে। ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে, আসছে ম্যাচগুলোর আগে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করবো এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেবো।’

শুক্রবার ব্যাটিংয়ের সময়ই দেখা গেছে রান নিতে গিয়ে ব্যথায় কাতরাচ্ছেন সাকিব। ব্যাটিংয়েও ছিল অস্বস্তি। সেই ব্যথা নিয়েই পরে ১০ ওভার বল করেছেন। পুরো ম্যাচে ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়৷ ওইদিন বোলিংয়ের স্লট শেষ হতেই সাকিব মাঠ থেকে উঠে গেছেন। তখনই তাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম