আতঙ্কিত হয়েই হেরেছে পাকিস্তান: আকিব জাভেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৭

আতঙ্কিত হওয়ার কারণেই ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। ঠিক এমনটাই মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান আরব আমিরাতের কোচ আকিব জাভেদ। রবিবার মিরপুরের একাডেমিতে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পাকিস্তানের সাবেক এই গ্রেট ক্রিকেটার। আতঙ্কিত হয়েই হেরেছে পাকিস্তান: আকিব জাভেদ
তিনি বলেন, ‘পাকিস্তানের হারের মূল কারণ আতঙ্কিত হওয়া। হারের ভয় ঢুকে পড়া। ক্রিকেট খেলাটা যতটা না স্কিলের, তার চেয়ে বেশি মাথা আর মনোবলের। আমাদের ক্রিকেটাররা এখানেই হেরে গেছে।’

শনিবারের ম্যাচে শুধু নয়, ভারতের বিপক্ষে পাকিস্তানের হার যেন এখন নিয়মিত ঘটনা প্রবাহ হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যানই তার প্রমান। টি-টোয়েন্টিতে দুই দলের ৭ ম্যাচের লড়াইয়ে। পাকিস্তান জিতেছে মাত্র একটিতে।

আকিব জাভেদ যখন খেলতেন তখনকার দৃশ্যপট এমন ছিলো না। তখন ভারতের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকতো পাকিস্তান! তাইতো রবিবার তার কণ্ঠে আক্ষেপ। তিনি বলেন, ‘আমাদের সময় ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমরা তেমন কিছু ভাবতামই না। জানতাম আমরা মাঠে নামব আর ওদের স্রেফ উড়িয়ে দেব। এখন ম্যাচের আগে দলের ভেতর ক্রিকেট ছাড়াও আরও অনেক কিছু ঢুকে পড়ে। সবাই বাড়িতে ফোন করে, বাবা-মা, বন্ধু-বান্ধবের কাছে দোয়া চায়। এই করতে হবে, সেই করতে হবে, এসব ভাবে।’

এখনকার ক্রিকেটাররা অনেক চাপে থাকে বলে মনে করেন তিনি। পারফরম্যান্সে এর একটি প্রভাব আছে বলে মনে করেন আকিব। তিনি বলেন, ‘এখনকার ক্রিকেটাররা আগেই অনেক চাপ নিয়ে নেয়। আমাদের সময় আমরা এসব ভাবতামই না। আমাদের সেই মানসিকতা এখন ভারতীয় দলে দেখি। এরা চাপ নিতে পারে, ভেঙ্গে পড়ে না।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম