কালোবাজারে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট ৫০ হাজার রুপি!

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ১৪:০৮আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৪:১০

বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে নিজেদের সুবিধাজনক অবস্থানে রেখেছে ভারত। ২৯ অক্টোবর তারা মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। স্বাভাবিকভাবেই ম্যাচটা জমজমাট হওয়ার কথা। তাই দর্শক চাহিদাও তুঙ্গে। বিশেষ করে স্বাগতিক দর্শকরা ম্যাচ দেখতে কালোবাজারে ঝুঁকছে। কালোবাজারে সেই টিকিটের দাম ছুঁয়েছে ৫০ হাজার রুপি! এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

অবৈধভাবে এই টিকিট বিক্রি মূলত সোশ্যাল মিডিয়ায় নিজেদের চেনাজানা গ্রুপের মাধ্যমেই হচ্ছে। তবে সেসবে নজরদারি রয়েছে স্থানীয় আইনরক্ষাকারী সংস্থার। উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল ডিরেক্টর প্রশান্ত কুমার বলেছেন, ‘রাজ্য পুলিশের বিশেষ এজেন্সির পাশাপাশি লখনউ পুলিশ সন্দেহজনক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোয় নজর রাখছে। বিশেষ করে যারা এসব কালো বাজারে টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট।’ তিনি এসময় লখনউর একানা স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচে এসব কালোবাজারে টিকিট বিক্রিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হুঁশিয়ারি জারি করেছেন।

সাধারণত পূর্ব ও পশ্চিম প্রান্তের গ্যালারির টিকিটের মূল্য ৪৯৯ রুপি। উত্তর দিকে করপোরেট বক্সের টিকিটের মূল্য ৪ হাজার। এসব টিকিট কালোবাজারে ৫ হাজার থেকে ৫০ হাজার রুপিতে বিক্রি হচ্ছে।  

নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেট পাগল ভক্ত বলেছেন, ‘বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট  সবখানে খোঁজ করেছি। কিন্তু অফিশিয়াল টিকিট বুকিং সাইটে এখনও লেখা টিকিট আসছে।’

এই অবস্থায় সামাজিক মাধ্যম থেকেই টিকিট কিনেছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পাবলিক স্ট্যান্ডের টিকিটের মূল্য চাওয়া হয়েছে ২১ হাজার রুপি। আমি আমার স্ত্রী ও নিজের জন্য সেটাই কিনেছি। কারণ বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখতে পারাটা আমার কাছে বড় স্বপ্ন।’

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম