প্রোটিয়াদের হারিয়েও দেশে উপহাসের শিকার নেদারল্যান্ডস!

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩, ১০:৪৭আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:৫২

ফুটবলের সঙ্গে ডাচদের সম্পর্কটা যত গভীর। তার উল্টোটা ঘটে ক্রিকেটের বেলায়। শুধু ফুটবল নয় টেনিসের মতো খেলাও আধিপত্য বিস্তার করে সংবাদমাধ্যমে। কিন্তু ক্রিকেটকে সেভাবে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় না। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা বধের পরও সেখানে তাদের নিয়ে উপহাস করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ডাচদের ফাস্ট বোলার লোগান ফন বিক মনে করেন, আরও কিছু ম্যাচ জিতলে এমন উপহাস থেমে যাবে। গুরুত্বের সঙ্গে নেওয়া হবে তাদের।    

শুরু থেকেই সেমিফাইনালের স্বপ্ন লালন করে আসছে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দেওয়ার পর সেই লক্ষ্য তাদের এখনও অটুট আছে। ৫০ ওভারের বিশ্বকাপে এবারই প্রথম টেস্ট খেলুড়ে কোনও দলকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে তারা। লঙ্কানদের কাছে হেরে গেলেও ডাচরা যে  ছেড়ে দেওয়ার দল নয় সেটা তারা বুঝিয়ে দিয়েছে। 

অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে নিজেদের দেশের ক্রিকেটের অবস্থা তুলে ধরে ফন বিক বলেছেন, ‘সকালে  একটা ডাচ স্পোর্টস শো দেখেছিলাম। সেখানে দেখলাম তারা ক্রিকেট নিয়ে উপহাস করছে। তাদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরির মতোন এই খেলা। দীর্ঘ সময় ধরে খেলা চলায় সেসব নিয়ে ঠাট্টাও করেছে সেখানে।’

দেশে ক্রিকেট নিয়ে এমন উপহাস বন্ধ করতে আরও কিছু জয় প্রয়োজন বলে মনে করেন ডাচ এই পেসার। তার কথা, ‘আমার মনে হয় আরও কিছু জয় নেদারল্যান্ডসে তাদের এই উপহাস থামিয়ে দেবে।  গুরুত্বের সঙ্গে নেবে আমাদের। তখন হয়তো বুঝবে আমরা দেশের অন্যতম সেরা ক্রীড়া দলের একটি।’

সোমবার রাতের ওই অনুষ্ঠানটি দেখেছিল প্রায় ১.২ মিলিয়ন দর্শক। সেখানে বলা হয় প্রোটিয়াদের বিপক্ষে ডাচদের এই জয় এখান থেকে বিদেশে হয়তো বড় খবর। ওই সময় ডাচ স্কোয়াডের খেলোয়াড়দের নিয়েও খোঁচা মারা হয় সেখানে। যারা বেশির ভাগই দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও উপমহাদেশীয় বংশোদ্ভুত। সেসব শুনে নিউজিল্যান্ডে জন্ম নেওয়া অলরাউন্ডার ফন বিক এখন সমালোচকদের চুপ করাতে ভীষণ মরিয়া, ‘আমরা আসলে পরবর্তী প্রজন্মের প্রেরণা হতে চাই। পাশাপাশি নেদারল্যান্ডসে চলমান পরিস্থিতিরও।’

প্রোটিয়াদের হারালেও বিশ্বকাপে তিনটি ম্যাচ তারা হেরেছে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে তিনি জোর দিয়ে বললেন, ডাচ দল আরেকটি অঘটন ঘটাতে সক্ষম, ‘আরেকটি কেন নয়? আমরা এখানে এসেছি সেমিফাইনাল খেলার জন্য। এটাই আমাদের লক্ষ্য।’

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক