বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে দিল্লিতে শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে তৃতীয় বারের মতো অজি দল প্রথমে ব্যাট করতে নামছে।
টস হারলেও ডাচদের চাওয়া ঠিকই পূরণ হয়েছে! টসের সময় ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, শুরুতে তারা বোলিং-ই করতে চেয়েছেন। মাঠে নামার পর আবার ভারতের কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদির মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করেছে দুই দল।
অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তার জায়গায় এসেছেন ক্যামেরন গ্রিন। নেদারল্যান্ডস দলে অবশ্য কোনও পরিবর্তন নেই।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানারু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।









