ইংল্যান্ড ম্যাচেও নেই হার্দিক

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩, ১৭:২৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৭:২৯

বাংলাদেশের বিপক্ষে পুনেতে পাওয়া গোড়ালির চোটে ভুগছেন হার্দিক পান্ডিয়া। ভারতের অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি। লিগামেন্টে ক্ষতির কারণে রবিবারের ইংল্যান্ড ম্যাচ থেকেও বাদ পড়লেন তিনি।

কবে হার্দিক ফিরতে পারবেন, সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই মেডিক্যাল টিম। এজন্য বৃহস্পতিবার তার ফিটনেস পরীক্ষা হবে।

বাংলাদেশ ম্যাচের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, হার্দিকের বড় কোনও ক্ষতি হয়নি। চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। আশা করা হচ্ছিল, লখনউতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

দলে হার্দিকের অলরাউন্ড দক্ষতার অভাব পূরণে ভারত সূর্যকুমার যাদবকে ডাকে এবং শার্দুল ঠাকুরের স্থলাভিষিক্ত করা হয় মোহাম্মদ শামিকে। সূর্যকুমার মাত্র ২ রানে আউট হন। তার আগে শামি বল হাতে পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে তিনশর আগেই আটকে ফেলে।

লখনউর পিচ স্পিনবান্ধব বলে ভারত শামির বদলে রবিচন্দ্রন অশ্বিনকে আনার কথা ভাবছে। 

এই বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল ভারত, পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। ইংল্যান্ড ম্যাচের পর ২ নভেম্বর ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম